পরিবারে সুখ–শান্তি বজায় রাখতে ভুলেও এই ছবিগুলি বাড়িতে রাখবেন না

পরিবারে সুখ–শান্তি বজায় রাখতে ভুলেও এই ছবিগুলি বাড়িতে রাখবেন না

বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির বাস্তু ঠিক থাকলে যেমন সুখ-শান্তি ও সমৃদ্ধি আসে, তেমনই যদি বাস্তু দোষ থাকে, তাহলে সেই পরিবারকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা অনেকেই বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য ঘরে বিভিন্ন ধরনের ছবি লাগাই। এতে হয়ত আমাদের বাড়ির সৌন্দর্য বাড়লেও অনেকসময়ই বাড়িতে নানা ধরনের বিপদ, সম্পর্কে টানাপোড়েন, আর্থিক ক্ষতি দেখা দেয়। যার কারণ আমরা বুঝতে পারি না। তবে কারণ লুকিয়ে থাকে বাড়িতে টাঙানো ছবিগুলির মধ্যেই। যা অজান্তেই বিপদ ডেকে আনে বাড়িতে।

বন্য প্রাণীর ছবি

বন্য প্রাণীর ছবি

বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে সিংহ, চিতা ইত্যাদি বন্য পশুর ছবি টাঙানো ঠিক নয়। এমনকী কোনও পশুকে বধ করা হচ্ছে বা তাদের ওপর হিংসা চলছে এ ধরনের ছবিও টাঙানো সঠিক নয়। এ ধরনের ছবি টাঙানোর ফলে বাড়িতে নেতিবাচক এনার্জির উৎপত্তি হয়। বাড়িতে বসবাসকারী মানুষগুলির মধ্যেও নেতিবাচক চিন্তা ঢুকে পড়ে যার ফলে বাড়ির সদস্যরা একে-অপরকে হিংসা করতে শুরু করে দেন।

ডুবে যাওয়া জাহাজ

ডুবে যাওয়া জাহাজ

অনেকেই তাঁদের বাড়িতে ডুবে যাওয়া টাইটানিক বা ডুবে যাওয়া জাহাজের ছবি লাগান। কিন্তু বাস্তশাস্ত্র মতে, ডুবে যাওয়া নৌকা বা জাহাজের ছবি লাগানো অশুভ। এ ধরনের ছবিকে দুর্ভাগ্যের প্রতীক ধরা হয়। এ ধরনের ছবি লাগানোর ফলে বাড়িতে বিরক্তির সম্ভাবনা ও আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে।

নটরাজের মূর্তি বা ছবি

নটরাজের মূর্তি বা ছবি

বাস্তু মতে নটরাজের মূর্তি বাড়িতে থাকা ঠিক নয়। ভগবান শিবের তাণ্ডব রূপের মূর্তি হল নটরাজ। এই অবতারে শিব ধ্বংস করতে অবতীর্ণ হয়েছেন, তাই এ ধরনের ছবি বা মূর্তি বাড়িতে থাকা ঠিক নয়।

 মহাভারতের ছবি

মহাভারতের ছবি

পারিবারিক কলহ মহাভারতে দেখানো হয়েছে যেখানে পুরো কৌরব পরিবার ধ্বংস হয়ে যায়। বাড়িতে মহাভারতের ছবি থাকার অর্থ হল পরিবারে কলহের বৃদ্ধি। বাস্তুমতে, যুদ্ধ বা অস্ত্রের ছবি বাড়িতে টাঙানো ঠিক নয়।

 কোন ছবি লাগাবেন

কোন ছবি লাগাবেন

তবে এমন কিছু জন্তু-জানোয়ার রয়েছে, যার ছবি লাগানো শুভ। যেমন ঘোড়া। ঘোড়া বলিষ্ঠতা, বিস্তার, গতি এবং পৌরুষ-বলের প্রতিনিধিত্ব করে। ঘোড়ার শোপিস অথবা ছবি উত্তর-পশ্চিম দিকে লাগালে কাজে গতি আসে। আবার হাতি ধৈর্যের প্রতীক। বাড়ির উত্তর অথবা দক্ষিণ দিকে হাতির ছবি লাগালে যশ এবং প্রতিপত্তি লাভ হয়। আবার শান্তি এবং প্রাচুর্যের প্রতীক গরুর ছবি বাড়ির পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব কোণে রাখলে দুঃখ এবং চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়, ইচ্ছাপূরণ হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+