সংসারের মঙ্গল চাইছেন? ঠাকুরঘরে ভুলেও এই জিনিসগুলি রাখবেন না, কিন্তু কেন, জানুন
বাড়ির ঠাকুরঘর সকলের কাছেই কিন্তু অত্যন্ত পবিত্র একটি জায়গা। এখানে যদি আপনি কিছুক্ষণ বসে ধ্যান করেন, তাহলে মানসিক শান্তি পাবেন, আবার আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। আপনার জীবনে ইতিবাচক শক্তি ভরে উঠবে। শুধু তাই নয়, বাড়িতে ঠাকুরঘর থাকলে বাড়িতে কখনোই অশুভ আত্মা প্রবেশ করতে পারে না।
নিত্যদিন ভগবানের পুজো করলে আপনার জীবনে সফলতা আসবে। তবে ভুল করেও ঠাকুরঘরে এই জিনিসগুলি রাখবেন না। এতে আপনার অর্থহানি হতে পারে। জীবনে নানান সমস্যা আসতে পারে। কোন কোন জিনিস ঠাকুরঘরে রাখা উচিত নয়, জানুন।

ভাঙা মূর্তি বা ছেঁড়া ছবি
ভুলেও আপনার বাড়ির ঠাকুরঘরে দেবতাদের কোনও ভাঙা মূর্তি বা ছেঁড়া ছবি রাখবেন না। এগুলি খুব অশুভ বলে মনে করা হয়। এতে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি ঘিরে ধরবে। বাড়িতে ঝগড়া, অশান্তি সকলের সঙ্গে সকলের লেগে থাকবে। মানসিক চাপ বাড়তে থাকবে। কোনও মূর্তি যদি ভেঙে যায়, তা আপনি মন্দিরে দিয়ে আসুন কিংবা কোনও নদী বা পুকুরে উৎসর্গ করতে পারেন। যা কিন্তু আপনার জন্য শুভ হবে।
সেই সঙ্গে যে মূর্তিটি আপনার ভাঙা, সে রকমই নতুন মূর্তি কিনে এনে আপনি আপনার ঠাকুরঘরে রেখে দিন। এতে দেখবেন আপনার জীবনে অর্থপ্রাপ্তি হবে। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। এমনকি দেবতাদের বিশেষ কৃপাও পাবেন আপনি।
টাকা, পয়সা রাখবেন না
ঠাকুরঘরে টাকা, গয়না, যেকোনও মূল্যবান জিনিস না রাখাই ভালো। শুনে নিশ্চয়ই অবাক লাগছে। তবে এতে আপনার জীবনে নানান সমস্যা আসতে পারে। যেহেতু টাকা, পয়সা বা যেকোনও মূল্যবান জিনিস আপনি কিন্তু আপনার সিন্দুক কিংবা ব্যাংক কিংবা আলমারিতে রাখতে পারেন। তাই মূল্যবান জিনিস পত্র ঠাকুরঘরে রাখা উচিত নয়। এতে কিন্তু আপনার ঘরে সমস্যা দেখা দেবে। এগুলি রাখবেন না। এখানে আপনি দেবতাদের জিনিসপত্র রাখতে পারেন। পুজো সম্পর্কিত প্রত্যেকটি জিনিস রাখুন। এতে আপনার জীবনে আপনার সাফল্য আসবে। এমনকি আপনি দেবতার বিশেষ কৃপাও পাবেন। কোনও কাজেই পিছিয়ে যাবেন না। পরিবারে যদি অশান্তি বা ঝগড়া লেগে থাকে, তাও আপনি কাটিয়ে উঠতে পারবেন।
চামড়ার জিনিস
ঠাকুরঘরে কখনোই কোনও চামড়ার জিনিস, চামড়ার ব্যাগ, কিংবা হাড় জাতীয় কোনও জিনিস রাখবেন না। এতে আপনার খুব অসুবিধার মধ্য দিয়ে পড়তে হবে। অর্থহানি হতে পারে। কারণ এই চামড়ার জিনিসে কিন্তু মৃত প্রাণীদের চামড়া ব্যবহার করা হয়। যা কিন্তু আপনার ঠাকুর ঘরের পবিত্রতা নষ্ট করতে পারে। এতে আপনার সংসারের উপর নেতিবাচক শক্তি ঘিরে ধরবে। কারণ এই ঘরে দেবদেবীরা কিন্তু বাস করেন না। তাই এমন ধরনের জিনিসপত্র একদমই রাখবেন না। এতে আপনার যতই আপনি অর্থ উপার্জন করুন না কেন, সেই অর্থ ধরে রাখতে পারবেন না। মানসিক চাপও আপনার ক্রমশই বাড়তে থাকবে।
মোবাইল, টিভি কিংবা ইলেকট্রনিক্স জিনিস রাখবেন না
ঠাকুরঘরে ভুলেও কোনও রকম মোবাইল, টিভি কিংবা ইলেকট্রনিক্সের কোনও জিনিস রাখবেন না। এই জায়গাটা কিন্তু আধ্যাত্মিক জায়গা। এখানে শুধু ঠাকুরের জিনিসপত্র রাখুন। আর এই ঠাকুরঘরে এসে আপনি যখন ধ্যান করবেন, তখন আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। যদিও বা আপনি কখনও পুজোর সময় ঠাকুরঘরে মোবাইল নিয়ে আসেন, তাহলে তাক সাইলেন্ট মোডে করে রেখে দেন কিংবা ঠাকুর ঘরের বাইরে রাখুন। নাহলে আপনার জীবনে ঘিরে ধরবে অর্থ সঙ্কট। কোনও কাজেই আপনি এগোতে পারবেন না। তাই এখন থেকে আপনিও সাবধান হয়ে যান।
নোংরা, ছেঁড়া জামাকাপড় রাখবেন না
ঠাকুর ঘরে ভুলেও কোনও নোংরা জামা কাপড় কিংবা কোনও কাপড় রাখবেন না। এতে ঠাকুর ঘর কিন্তু নোংরা হয়ে যায়। এমনিতেই বলা হয়, ঠাকুরঘর সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এমন কি বাসি ঠাকুর ঘর রাখা উচিত ন। নিত্যদিন ঠাকুর ঘর পরিষ্কার করা উচিত। এতে ভগবানের বিশেষ কৃপা ভাবেন আপনি। তাই কোনও নোংরা কাপড় ও ঠাকুর ঘরে রাখবেন না। এতে আপনার জীবনের উপর খুব খারাপ প্রভাব পড়বে। সেই সঙ্গে আপনার জীবনে নানান সমস্যা আসতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
জুতো রাখবেন না
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ঠাকুর ঘরে কখনোই জুতো রাখবেন না। জুতো রাখা খুব অশুভ। কারণ জুতো কিন্তু আমরা ঘরের বাইরে ব্যবহার করি। আর ঠাকুরঘরে ভগবানের বাস। তাই এই ঘরে জুতো পড়ে হাঁটবেন না, আর জুতো রাখবেন না। এতে আপনার অর্থহানি নিশ্চিত। শুধু তাই নয়, এতে আপনার ওপর ভগবানের কৃপাও পাবেন না। তাই আগেই সাবধান হোন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভয়, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications