এঁদের সঙ্গে ভুলেও করবেন না বন্ধুত্ব, এই দুই গ্রহের অশুভ প্রভাব পড়তে পারে আপনার ওপরও
রাহু ও কেতুকে পাপ গ্রহ বলে মনে করা হয়। অশুভ হওয়ায় এই গ্রহ মানুষের মন মস্তিষ্ককে আঁকড়ে ধরে থাকে। এই গ্রহের অশুভ প্রভাব ব্যক্তিকে লোভী, স্বার্থান্বেষী ও ভুল কাজ করার দিকে নিয়ে যায়। এইজন্য রাহু-কেতু প্রভাবিত মানুষদের থেকে সতর্ক হওয়া প্রয়োজন। কারণ এই ধরনের মানুষ আপনার লোকসানও করতে পারে। তাই সময় থাকতে এই ধরনের মানুষের থেকে দূর থাকুন। এই ধরনের লোকেদের সঙ্গে নিজের কথা শেয়ার করবেন না।

রাহু–কেতুর প্রভাব
এক ব্যক্তির ওপর রাহু-কেতুর প্রভাব পড়েছে তা বোঝা খুবই সহজ। এরজন্য কিছু জিনিস একটু মনে রাখতে হবে। এই বিষয়গুলি যদি আপনি মনে রাখেন এবং সময় সময় তার পালন যদি করে থাকেন তবে আপনার মাধ্যমে কারোর লোকসান হওয়ার সম্ভাবনা অনেক কম হয়ে যায়।

এই ধরনের মানুষের ওপর থাকে পাপ গ্রহদের সবচেয়ে বেশি প্রভাব
যাঁরা অপরিষ্কার থাকেন, ময়লা-কোঁচকানো পোশাক পরেন বা একটাই পোশাক অনেকদিন ধরে পরছেন, এদের ওপর রাহু-কেতুর নেতিবাচক প্রভাব রয়েছে। এরকম মানুষের থেকে দূরে থাকুন।

অন্ধকারে থাকতে যাঁরা ভালোবাসেন
যাঁদের অন্ধকারে থাকতে ভালো লাগে, রাতে জেগে থাকেন, নেশা করেন এবং ভুল কাজে লিপ্ত হন, তাঁদের থেকে দূরে থাকা উচিত। এরকম মানুষের ওপর রাহু-কেতুর প্রভাব খুব বেশি করে থাকে। এঁরা লোকসানের কারণও হন।

যাঁদের কথায় মিষ্টতা নেই
যাঁদের কথায় মিষ্টতা নেই, লম্বা নখ রাখেন আর সেগুলিকে পরিষ্কার করেন না তাঁরা পাপ গ্রহের কবলে পড়ে যান। এঁদের নেতিবাচকতা ঘিরে ধরে, তাই এঁদের থেকে দূরে থাকা উচিত।

যাঁরা বাড়ি অপরিষ্কার রাখেন
যারা ঘর নোংরা রাখে। বাথরুম পরিষ্কার করে না। বাড়ির প্রধান দরজায় ডাস্টবিন রাখলে তাদের ভাগ্য বিঘ্নিত হয়। এই ধরনের লোকেরা অন্যের আস্থা নষ্ট করার জন্যও কাজ করে। তাদের থেকে সঠিক দূরত্ব বজায় রাখতে হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications