জীবন বদলাতে ও সুখী হতে নিত্যদিন এইভাবে করুন কুবের দেবতার পুজো

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে, কুবেরের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। যে ব্যক্তি নিত্যদিন দেবতার পুজো করেন, সেই ব্যক্তির কখনও অর্থের অভাব হয় না। জীবনে সকল কাজেই এগিয়ে যেতে পারেন তারা। কোনও কাজেই তিনি পিছিয়ে পরেন না।

কুবেরের পুজো করলে জীবনে অনেক দূর পর্যন্ত এগোনো যায়। মন দিয়ে কুবেরের পুজো করলে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন।

Kuber puja

  • আর্থিকদিকে লাভ হবে

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, শুক্রবার করে কুবেরের পুজো করলে আপনার আর্থিক দিকে কখনোই অভাব হবে না। যদি আপনি নিত্যদিন পুজো করতে না পারেন, তাহলে শুক্রবার করে কুবেরের পুজো করতেই পারেন।

  • কী কী নিবেদন করবেন

সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার, ধোয়া জামাকাপড় পরে কুবের পুজো করবেন। ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। পদ্মফুল নিবেদন করবেন। সেই সঙ্গে সকাল ও সন্ধ্যায় এটি করতে পারলে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

  • জীবনে সাফল্য আসবে

তবে নিত্যদিন যে কুবেরের পুজো করবেন, অবশ্যই সেই স্থান পরিষ্কার করে রাখবেন। গঙ্গাজল ছিটিয়ে পরিষ্কার করলে আপনার জীবনে খুব সাফল্য আসবে। সেই সঙ্গে মোমবাতি ও তেলের প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টা করুন।

  • সম্পত্তি বাড়াতে কী করবেন

যে ব্যক্তি নিত্যদিন স্নান সেরে কুবের দেবতাকে মালা পরিয়ে পুজো করেন, কুবের দেবতার ১০৮ বার মন্ত্র জপ করেন। তার ব্যবসাতে কোনও ক্ষতি হবে না। তার জীবনে সফলতা লেগেই থাকে। এমনকি তিনি প্রচুর সম্পত্তির মালিক হন।

  • পারিবারিক জীবনে সুখী হতে কী করবেন

যদি আপনি পারিবারিক জীবনে সুখী হতে চান, তাহলে রোজ সকালবেলা স্নান সেরে কুবেরকে পুজো করার সময় আপনি অবশ্যই ক্ষীর নিবেদন করুন। যদি পারেন একটি তুলসী পাতাও নিবেদন করতে পারেন। এটি অত্যন্ত শুভ।

  • ঝগড়া, অশান্তি কমাতে কী করবেন

পারিবারিক কলহে আপনি যদি জেরবার হয়ে যাচ্ছেন, তা থেকে মুক্তি পেতে আপনি কিন্তু কুবের দেবতার পুজো করতেই পারেন। সেই জন্য আপনাকে অবশ্যই কুবেরের পুজো করার সময় দেবতাকে সাদা রঙের মালা নিবেদন করতে হবে।

  • ইচ্ছা পূরণ করতে কী করবেন

ধন-সম্পদ আরও বাড়াতে কুবের দেবতার পুজো করুন, সেই সঙ্গে মা লক্ষ্মীর পুজো করুন। এতে জীবনে আটকে থাকা সব কাজ হয়ে যাবে। সমস্ত বাধা দূর হবে আপনার। সরিষার তেল দিয়ে কুবের দেবতার সামনে প্রদীপ জ্বালান। এতে আপনার মনের গুপ্ত ইচ্ছাও পূরণ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+