Diwali 2023: দীপাবলিতে লক্ষ্মী গণেশের মূর্তি কেনার আগে অবশ্যই মনে রাখবেন এগুলি

Diwali 2023: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ হয়ে গেছে। এবার আসছে দীপাবলি। আর এই দীপাবলিতেও কিন্তু দেবী লক্ষ্মী ও গণেশের বিশেষ পুজোর আয়োজন করেন তাঁর ভক্তরা।

বলা হয়, দেবী লক্ষ্মী ও গণেশের পুজো করলে আপনারা আর্থিক দিকে উন্নতি হবে। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। ১২ নভেম্বর চলতি বছরে পালিত হবে দীপাবলি উৎসব। এই দিনে দেবীর লক্ষ্মী ও গণেশেরও পুজো করা হবে।

Diwali 2023

  • কিনুন নতুন মূর্তি

কথিত আছে, দীপাবলিতে যে ব্যক্তির মা কালীর সঙ্গে সঙ্গে লক্ষ্মী এবং গণেশের পুজো করে তার ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করে। এদিন সকলেই লক্ষ্মী ও গণেশের মূর্তি নতুন কেনেন। তবে এই দেবতাদের মূর্তি কেনার সময় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে কিছু জিনিস। তবে কিন্তু আপনার জীবনের সাফল্য আসবে, দেখুন কোন কোন জিনিসের দিকে বিশেষ নজর রাখবেন আপনি।

  • কোনদিকে থাকবেন গণেশ

দীপাবলীর দিন লক্ষ্মী গণেশের মূর্তি কেনার সময় তাঁর বিশেষ যত্ন নেবেন, গণেশের মূর্তি যেন ডানদিকে না থাকে, বাম দিকে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। তবেই আপনার আর্থিক দিকে লাভ হবে, জীবনে আসবে সফলতাও।

  • গণেশের কোন মূর্তি কেনা শুভ

দীপাবলীর দিন গনেশের নতুন মূর্তি কেনার সময় মনে রাখবেন গনেশের হাতে যেন তাঁর মিষ্টি মোদক থাকে থাকে। তবেই দেবতার বিশেষ কৃপা থাকে।

  • কেমন মূর্তি কিনবেন লক্ষ্মী দেবীর

দীপাবলীর সময় যখন দেবী লক্ষ্মীর মূর্তি কিনবেন তখন অবশ্যই মাথায় রাখবেন দেবী লক্ষ্মী যেন কখনও পেঁচার ওপর না বসে থাকে, এমন মূর্তি কিন্তু কখনোই কিনবেন না। এতে কিন্তু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

  • দেবীর বসা মূর্তি কেনা কি শুভ

দেবীর এমন মূর্তি কিনবেন যাতে দেবী বসে রয়েছেন, কখনোই যেন তিনি দাঁড়িয়ে না থাকেন, তাহলে আপনার পরিবারের সকলের সঙ্গে অশান্তি লেগে থাকবে, আপনি আর্থিক দিকে ততটা উন্নতি করতে পারবেন না। নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে।

  • মা লক্ষ্মীর এই মূর্তি কিনুন

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, দীপাবলীর দিন দেবী লক্ষ্মীর নতুন মূর্তি কেনার সময় দেখবেন তিনি যেন পদ্ম ফুলের উপর বসে থাকেন। এই মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত শুভ, এই মূর্তি যদি আপনি বাড়িতে রাখেন তাহলে আপনার আর্থিক দিকে উন্নতি হবে। দাম্পত্য জীবনেও আপনি খুব খুশি হবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+