সাবধান! নিমেষে গায়েব হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স, কারণ আপনার পুরনো ফোন, জানেন কী ঘটাচ্ছে হ্যাকাররা?
'ফোন এক্সপায়ার'! কথাটা শুনে অবাক হচ্ছেন? কিন্তু বাস্তবে স্মার্টফোনেরও একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। সেই নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে ফোন পুরোপুরি নষ্ট না হলেও তার নিরাপত্তা একদম দুর্বল হয়ে পড়ে। আর সাইবার অপরাধীরা সেই সুযোগটাই নেয়।

আসলে স্মার্টফোন লঞ্চের সময় কত বছর সফটওয়্যার এবং সিকিউরিটি আপডেট দেওয়া হবে তা সংস্থাগুলি জানিয়ে দেয়। সাধারণত ৫-৭ বছর পর্যন্ত আপডেট পাওয়া যায়। এই সময়ের মধ্যে নতুন ফিচারের সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ সিকিউরিটি প্যাচও দেওয়া হয়। যা ফোনকে ভাইরাস এবং হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা করে।
কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর আপডেট আসা বন্ধ হয়ে যায়। তখন আর ফোনে নতুন সিকিউরিটি সুরক্ষা যোগ হয় না। এর ফলে সিস্টেমে কোনও দুর্বলতা থাকলে তা ঠিক করার সুযোগও থাকে না। আর এই সুযোগ নিয়েই হ্যাকাররা সহজে ফোন হ্যাক করে নিতে পারে।
একবার যদি ফোন হ্যাক হয় তাহলে বিপদ বড় হতে পারে। আপনার ব্যাঙ্কিং অ্যাপ, ওটিপি, ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমস্তটাই তাদের নাগালে চলে যেতে পারে। এমনকি আর্থিক ক্ষতির আশঙ্কাও অনেকটা থাকে।
তাই বিশেষজ্ঞদের পরামর্শ যে, যদি দেখেন আপনার ফোনে আর সফটওয়্যার অথবা সিকিউরিটি আপডেট আসছে না, তাহলে তাড়াতাড়ি নতুন ডিভাইসে বদলে নেওয়ার কথা ভাবুন। নিয়মিত আপডেট পাওয়া মানেই বাড়তি সুরক্ষা। নিজের ডেটা এবং টাকা সুরক্ষিত রাখার জন্য আপডেট থাকা ফোন ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।












Click it and Unblock the Notifications