চার গ্রহের মিলনে তৈরি হচ্ছে ‘চতুর্গ্রহী যোগ’, ব্যাঙ্ক ব্যালেন্স হু হু করে বাড়তে চলছে কাদের?
জ্যোতিশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সে সময় তারা নানা রকম যোগ ও রাজযোগ তৈরি করে। যার বিশেষ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের উপর।
সেটি কখনও কোনও রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ হয়, আবার কোনও রাশির ব্যক্তিদের জন্য নানান সমস্যার হয়। বুধ, শুক্র, শনি ও রাহু গ্রহ এবার মীন রাশিতে মিলিত হয়ে মে মাসে তৈরি করবে 'চতুর্গ্রহী যোগ’।

এই যোগ অত্যন্ত শুভ। এই যোগের প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় নিশ্চিত। শুধু তাই নয়, ব্যাঙ্ক ব্যালেন্সও তাদের হু হু করে বাড়তে থাকবে। আর্থিকদিকেও তাদের খুব লাভ হবে। জানেন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন? দেখুন তো আপনি রয়েছেন কিনা?
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের সময়টি অত্যন্ত শুভ। এসময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না। বাবা মায়ের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। আয়ের নতুন পথ খুলে যাবে। এসময় নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়তে থাকবে। যারা চাকরিজীবী রয়েছেন, তাদের সম্মান বাড়তে থাকবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সাবধানে যাবেন।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের উপর এই শুভ যোগের বিশেষ প্রভাব পড়ায় তারা কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনার বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে । দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। উচ্চশিক্ষা লাভের সম্ভাবনা রয়েছে আপনার। আপনার সন্তানের কাছ থেকে কোনও শুভ খবরে আপনার মনে খুশি থাকবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ সময় শুরু হবে। কেরিয়ারে অত্যন্ত লাভ করতে পারবেন। শিক্ষা, লেখালেখির সঙ্গে যারা যুক্ত তাদের কাজের প্রশংসা করবেন সকলে। আপনি যদি বিদেশে আপনার কেরিয়ার শুরু করার কথা ভাবেন সেখানে সাফল্য পাবার সময়। মাথা ঠান্ডা থেকে সব কাজ করুন। অবিবাহিতরা জীবনে সুখী হবেন। তাছাড়া এসময় সমাজে সম্মান, প্রতিপত্তি বাড়তে থাকবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications