Chandra Grahan 2023: বছরের শেষ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটবে অক্টোবরেই, অর্থপ্রাপ্তি হবে কাদের

Chandra Grahan 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ ঘটে। চলতি বছর প্রথম দুটি সূর্যগ্রহণ হয়ে গেছে, চন্দ্রগ্রহণ একটি হয়েছে। চলতি মাসে শেষ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটবে ২৮ অক্টোবর। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের উপর শুভ প্রভাব পড়বে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

শারদপূর্ণিমায় চন্দ্রগ্রহণ হবে রাত ১ টা ০৬ ছবি থেকে শুরু হবে যা চলবে ২ টো ২২ মিনিট পর্যন্ত। পূর্ণিমা তিথি শেষ হবে দুপুর ১:৫৩ মিনিট পর্যন্ত। চন্দ্রগ্রহণের মোট সময়ে হল ১ ঘন্টা ১৬ মিনিট।

Chandra Grahan 2023

  • মেষ রাশি

চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে মেষ রাশির (aries) জাতক-জাতিকাদের ওপর। এসময় প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। নতুন সম্পত্তিকে কেনার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনি খুব ভালো থাকতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত। এই সময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।

  • বৃষ রাশি

গ্রহণের শুভ প্রভাব পড়বে বৃষ রাশির (Taurus) ব্যক্তিদের উপর। এসময় আপনি প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। জীবনে সাফল্যের সময় শুরু আপনার, মাথা ঠাণ্ডা রেখে সব কাজ করবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। শুধু তাই নয়, সন্তানের জন্য এসময় আপনাকে চিন্তা করতে হবে না। পড়াশুনায় সে যথেষ্ট ভালো ফল লাভ করবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। আপনাদের সঙ্গে পরিবারের সকল সদস্যদের সুসম্পর্ক বজায় থাকবে। কোনও কাজেই আপনি পিছিয়ে থাকবেন না। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও তারা সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন না।

Chandra Grahan 2023

  • কর্কট রাশি

চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে কর্কট রাশির (cancer) ব্যক্তিদের উপর। এসময় সকল কাজে যেমন আপনার সফলতা আসবে, ঠিক তেমনি আর্থিক দিকেও আপনি খুব উন্নতি করতে পারবেন। জীবনে যে কাজে হাত দেবেন সেই কাজেই আসবে সফলতা, যারা শেয়ার বাজার, সম্পত্তি, সোনার ব্যবসা করছেন তাদের জীবনে সাফল্য লেগেই থাকবে। কোনও কাজে আপনাকে পিছিয়ে পড়তে হবে না। বাবা-মায়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। তারা আপনাকে যেকোনও সমস্যা থেকে বের করে আনতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকলে সকল কাজেই আপনাকে সাহায্য করবেন তারা। পেটের সমস্যায় ভুগতে হতে পারে, শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। আপনি খুব সুখী হবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+