Chandra Grahan 2024: ১০০ বছর পরে বিরল যোগ, দোলযাত্রায় চন্দ্রগ্রহণে ভাগ্য চমকাবে কোন কোন রাশির?
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এর প্রভাব সমস্ত মানুষের উপর পড়ে। একটি নির্দিষ্ট সময় অন্তর চন্দ্রগ্রহণ হয়। এবং তার প্রভাব ভালো হোক অথবা মন্দ, বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপর পরিলক্ষিত হয়। জ্যোতিষ বলছে, এবারের চন্দ্রগ্রহণ একটি বিরল ঘটনা হতে চলেছে।
আসন্ন চন্দ্রগ্রহণ এইজন্য বিরল ঘটনা কারণ ১০০ বছর পরে দোলযাত্রা তথা হোলিতে চন্দ্রগ্রহণ হতে চলেছে। যা নিঃসন্দেহে জ্যোতিষ শাস্ত্র মতে একটি বড় ঘটনা। হোলির দিন সকাল ১০:৩০ মিনিট থেকে বিকেল ০৩:০২ মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণ চলবে। সমস্ত রাশির জাতক-জাতিকাদের এই চন্দ্রগ্রহণ প্রভাবিত করবে। তবে এর মধ্যে কয়েকটা রাশি এমন রয়েছে যাদের ভাগ্য চন্দ্রগ্রহণের ফলে সুপ্রসন্ন হতে পারে।

- মেষ রাশি
চন্দ্রগ্রহণের আপনার উপর সুপ্রভাব পড়তে চলেছে। আপনার পূর্বপরিকল্পনা সফল হতে পারে। নিজের কাজে অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন। আর্থিক লাভ হতে পারে। বৈবাহিক সম্পর্ক ভালো থাকবে। সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্রগ্রহণ ভালো প্রভাব বয়ে আনবে। আপনার সম্পত্তি অথবা যানবাহন কেনার যোগ রয়েছে। আপনার প্রতিপত্তি অর্জনের যোগ রয়েছে। কর্মজীবনে আপনার কাজের মাধ্যমে আপনি সন্তুষ্টি পাবেন। আর্থিক দিক থেকেও আপনি লাভবান হতে চলেছেন।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য চন্দ্রগ্রহণের প্রভাব ভালো হতে চলেছে। এই সময় নতুন চাকরির সুযোগ আপনার সামনে উন্মুক্ত হতে পারে। আপনার প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। যে সমস্ত ব্যক্তিরা অংশীদারী ব্যবসায় রয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন সাফল্য আসতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications