Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chandra Grahan 2023: বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ কবে ঘটবে, বারো রাশির ব্যক্তিদের কেমন যাবে

জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। চলতি বছরের শেষ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটবে অক্টোবর মাসের ২৮ তারিখ। প্রতিমাসে পূর্ণিমা তিথিতে পরে, তবে আশ্বিন মাসের পূর্ণিমাকেই বলা হয় শারদপূর্ণিমা। আর এই বিশেষ দিনেই ঘটবে চন্দ্রগ্রহণ।

এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে, আবার কিছু রাশির জাতক জাতিকাদের খুব সচেতন থাকতে হবে। ২০২৩ সালের শেষ চন্দ্রগ্রহণের প্রভাব বারো রাশির ব্যক্তিদের ওপর কেমন পরতে চলেছে, দেখুন।

Chandra Grahan 2023

  • মেষ রাশি

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ মেষ রাশির জাতকদের জন্য অশুভ হতে চলেছে। এমন পরিস্থিতিতে মেষ রাশির জাতক জাতিকাদের একটু সাবধান হওয়া দরকার। চন্দ্রগ্রহণের দিন তাড়াহুড়ো করে কোনোও সিদ্ধান্ত নেবেন না। এতে ভবিষ্যতে ক্ষতি হতে পারে আপনার।

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের উপরও গ্রহণের অশুভ প্রভাব পড়বে। শত্রুর কারণে আপনাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হতে পারে। এই সময়ে স্বাস্থ্যেরও অবনতি হতে পারে।

  • মিথুন রাশি

চন্দ্রগ্রহণের সময় মিথুন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। আপনার দীর্ঘ সময় আটকে থাকা টাকা আপনার ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে প্রেম ও সম্প্রীতি বৃদ্ধি পাবে। এই সময়টি আপনার জন্য অনুকূল হবে এবং আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে।

  • কর্কট রাশি

বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ কর্কট রাশির জাতকদের জন্য অশুভ হতে চলেছে। স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে আপনাকে। কর্মরত ব্যক্তিদের কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। তাই মাথা ঠাণ্ডা রেখে চলতে হবে আপনাকে।

  • সিংহ রাশি

বছরের প্রথম চন্দ্রগ্রহণ সিংহ রাশির জাতকদের জন্যও ভালো হবে না। এদিন কিছু খারাপ খবর পেতে পারে। হুট করে কোনোও সিদ্ধান্ত নেবেন না। এজন্য ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। তবেই সেই কাজে সাফল্য আসবে।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের জন্য চন্দ্রগ্রহণ মিশ্র ফল দেবে। আটকে থাকা অর্থ হাতে পেতে পারেন, তবে এই সময়ে আপনাকে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। নয়া সম্পত্তি কিনতে পারেন আপনি। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন

Chandra Grahan 2023

  • বৃশ্চিক রাশি

চন্দ্রগ্রহণের প্রভাবে বৃশ্চিক রাশির ব্যক্তিরা কাজের জায়গায় অফিসারদের সাহায্যে পাবেন। তবে শত্রুর কারণে সমস্যায় পড়তে হতে পারে আপনাকেও, তাই একটু সাবধানে থাকবেন।

  • ধনু রাশি

চন্দ্রগ্রহণ ধনু রাশির জাতকদের আর্থিক সুবিধা নিয়ে আসতে পারে। এই সময়ে আপনি নতুন আয়ের সুযোগ পেতে পারেন। চাকরিজীবীরা পদোন্নতি হতে পারেন। আপনি আপনার সন্তানদের আচরণের অগ্রগতিতে খুশি হবেন।

  • মকর রাশি

চন্দ্রগ্রহণের এই সময়টা মকর রাশির জাতকদের জন্য চাকরি ও ব্যবসার দিক থেকে লাভজনক হবে। কর্মক্ষেত্রে থাকা সমস্যাগুলি এর পরেই শেষ হয়ে যাবে এবং আপনি সুবিধাও পাবেন। এই সময়ে, আপনার সম্মানও বৃদ্ধি হবে।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকরা চন্দ্রগ্রহণের সময় সকল কাজে পূর্ণ সমর্থন পাবেন বাবা মায়ের। আপনার পিতা ও পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হবে। এই সময়ের আপনি যদি কোনও বিনিয়োগের পরিকল্পনা করেন তবে আপনি ভালো আয়ও করতে পারবেন।

  • মীন রাশি

মীন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এই সময়ে বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরো ভালো হবে আপনার। তবে চন্দ্রগ্রহণের কারণে আপনার প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। দাম্পত্য জীবনে সুখী হবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+