আপনি কি ধনতেরাস বা দীপাবলিতে গাড়ি কিনবেন? তাহলে জানুন শুভ সময়
দীপাবলি উৎসবের জন্য সকলে সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি উৎসব পালিত হয়। এই দিন ভগবান গনেশ, দেবী লক্ষ্মী ও কুবেরের পুজো করা হয়।
কথিত আছে, ১৪ বছর বনবাসের পর ভগবান শ্রীরাম যখন অযোধ্যায় এসেছিলেন তখন অযোধ্যার মানুষ প্রদীপ জ্বালিয়ে স্বাগত জানিয়েছিলেন। তাই সেদিন থেকেই পালিত হয়ে আসছে দীপাবলি উৎসব।

- কবে পালিত হয় ধনতেরাস উৎসব
মূল ধনতেরাস থেকে আলোর উৎসব শুরু হয়। প্রতিবছর কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি থেকে ধনতেরাস পালিত হয়। বিশ্বাস করা হয়, এদিন ধন্বন্তরি দেবতা সমুদ্র মন্থনের সময় অমৃতের পাত্র নিয়ে উঠেছিলেন।
এদিন আপনি যদি সোনা, রুপো তাহলে আপনার আর্থিক দিকে লাভ হবে। আবার অনেকেই ধনতেরাস, দীপাবলিতে গাড়ি কেনেন। যদি আপনিও ধনতেরাস বা দীপাবলিতে গাড়ি কেনেন, তাহলে এই শুভ সময়, কেনাকাটা করুন। এটি কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই সময়ে আপনি গাড়ি কিনতে পারেন।
- ধনতেরাসের দিন গাড়ি কেনার শুভ সময়
ধনতেরাসের দিন যেকোনও সময় গাড়ি কিনতে পারেন। তবে আপনি যদি ২৯ অক্টোবর গাড়ি কেনেন। তাহলে সকাল ১০ টা ৩১ মিনিট থেকে শুরু হচ্ছে শুভ সময়। যা চলবে ৩০ অক্টোবর দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত। তাছাড়াও শুভ সময় হচ্ছে বিকেল ৪ টে ১৩ মিনিট থেকে ৫ টা ৩৬ মিনিট পর্যন্ত।
আর অমৃত সময়ে অর্থাৎ সবথেকে সেরা সময় ৫ টা ৩৬ মিনিট থেকে বিকেল ৪ টে ১৪ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি আপনি গাড়ি কিনতে না পারেন তাহলে সন্ধ্যা ৭ টা ১৪ মিনিট থেকে ৮ টে ৫১ মিনিটের মধ্যেও কিনতে পারেন।
- এই সময় গাড়ি কিনুন
আর যদি আপনি দীপাবলির দিন গাড়ি বা বাইক চেনেন তাহলে সব থেকে শুভ সময় সকাল ৬ টা ৩০ থেকে রাত ১০ টা ৪২ মিনিট পর্যন্ত। আর শুভ মুহূর্ত শুরু হচ্ছে বিকেল ৪ টে ০১ মিনিট থেকে বিকেল ৫ টা ৩৬ মিনিট পর্যন্ত। আর না হলে আপনি দুপুর ৪ টে ০১ মিনিট থেকে ১ টা ২৭ মিনিটের মধ্যেও গাড়ি কিনতে পারেন। এই সময় গাড়ি কেনা শুভ।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর)












Click it and Unblock the Notifications