Budhaditya Rajyog 2023: ধনু রাশিতে তৈরি হচ্ছে ‘বুধাদিত্য রাজযোগ’, নয়া সম্পত্তির মালিক হবেন এরা

Budhaditya Rajyog 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের ওপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।

প্রায় সকল গ্রহরাই প্রতিমাসে তাদের স্থান পরিবর্তন করে। ডিসেম্বর মাসের ১৬ তারিখ সূর্য গ্রহ ধনু রাশিতে প্রবেশ করবে। ১৫ জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত সূর্য একই রাশিতে থাকবে। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। দেখুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

Budhaditya Rajyog 2023

  • মেষ রাশি

মেষ রাশির (Aries) জাতক-জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে। এসময় যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা অর্জন করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। বেকাররা নতুন কাজের সুযোগ পাবেন, তাছাড়া যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জীবনে সফলতা আসবে এবং সরকারী চাকরিজীবীদের চাকরিতে পদোন্নতি হবে এবং বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি ধর্মীয় কোনও কাজে যাবার ইচ্ছা আপনার আরোও বেশি বাড়বে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থ প্রাপ্তি হবে এই রাশির ব্যক্তিদের।

  • কন্যা রাশি

কন্যা রাশির (virgo) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই আপনার জীবনে সফলতা মিলবে। শুধু তাই নয়, পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে আপনার। এই সময় আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে যেতে চাইছেন যেতে পারেন। সেখান থেকে আপনার অর্থপ্রাপ্তি হবে। সকল কাজে মন দিতে পারবেন। ব্যবসায়ীদের জন্য শুভ সময় শুরু হবে। আর যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে।

  • ধনু রাশি

ধনু রাশির (Sagittarius) ব্যক্তিরা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় বিদেশ যেতে পারেন, তাছাড়া দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকায় আপনার, মানসিক চাপ অনেকটাই কমবে। নতুন সম্পত্তির মালিক হবেন আপনিও। সমাজের প্রতিপত্তি ক্রমশ বাড়তে থাকবে আপনার। চাকরিতে বিশেষ সুযোগ আসবে। আটকে থাকা কাজ উদ্ধার হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+