মহাদেবের কৃপা থাকে এইসব রাশির উপর, জীবনে লাভ হয় অপার সম্পদ ও অর্থ

মহাদেবের কৃপা থাকে এইসব রাশির উপর, জীবনে লাভ হয় অপার সম্পদ ও অর্থ

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মহাজগতের বিভিন্ন গ্রহ এবং নক্ষত্র প্রতিটি রাশির জাতক জাতিকার জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে। বর্তমান আধুনিক যুগে অনেকেই অবশ্য আধ্যাত্মবাদের উপর বিশ্বাস করতে অস্বীকার করেন। কিন্তু প্রতিটি মানুষের নিজস্ব ধর্ম ও কর্মের কারণে তাদের ভাগ্য প্রভাবিত হয়ে থাকে। এছাড়াও সকলের জীবনে গ্রহ-নক্ষত্রের প্রভাবও থাকে অনেক বেশি। গ্রহের অবস্থানের প্রভাব সর্বদা সকল ব্যক্তির রাশিতে থাকে। তবে শুধু গ্রহ নক্ষত্র নয়, রাশিভেদে আরাধ্য দেবতারাও কোনও মানুষের ভালো কর্মের কারণে রাশিচক্রের প্রতি সদয় থাকেন। সোমবারকে ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শিবের উপাসনা করলে তার বিশেষ কৃপা হয়। কথিত আছে যে শিবের কৃপায় জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। যদিও মহাদেব তাঁর প্রতিটি ভক্তের কষ্ট দূর করেন বলে বিশ্বাস করা হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এমন কিছু রাশির উল্লেখ রয়েছে, যে রাশির জাতক জাতিকারা জন্ম থেকেই ভগবান শিবের আশীর্বাদপ্রাপ্ত হন। দেখে নেওয়া যাক সেগুলি কোন কোন রাশি। এবং শিবের আশীর্বাদে কেমন প্রভাব পড়ে এই ব্যক্তিদের জীবনে।

মেষ রাশি

মেষ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির অধিপতি মঙ্গল। গ্রহদের সেনাপতি মঙ্গলকে ভগবান শিবের একটি অংশ হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে মঙ্গলকে কৃপায় এই রাশির জাতকরা জীবনে শিবের বিশেষ আশীর্বাদ পান। এমনটা বিশ্বাস করা হয় যে মেষ রাশির জাতক জাতিকারা যদি সোমবার যথাযথভাবে ভগবান শিবের পূজা করেন এবং শিবলিঙ্গে অভিষেক করেন তাহলে তাঁদের জীবনের সমস্ত ঝামেলা দূর হয়ে যায়।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃশ্চিক রাশির অধিপতিও হলেন মঙ্গল। মনে করা হয় যে এই রাশির জাতকদের উপর শিবের বিশেষ কৃপা রয়েছে। এই রাশির জাতক জাতিকারা যদি প্রতি সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করে অভিষেক করেন তাহলে মহাদেবের কৃপায় সমস্ত ঝামেলা দূর হতে পারে। শিবের উপাসনা করলে সব ধরনের ভয় থেকে মুক্তি পাওয়া যায়।

মকর রাশি

মকর রাশি

মকর রাশি ভগবান শিবের অন্যতম প্রিয় রাশি। এই রাশির অধিপতি হলেন শনিদেব। পুরাণ অনুযায়ী মহাদেব হলেন শনিদেবের গুরু। তাই মকর রাশির জাতকদের ওপর শিবের বিশেষ কৃপা তাঁকে। সেই সঙ্গে বিশ্বাস করা হয় যে এই রাশির জাতকরা সোমবার শিবলিঙ্গে বেলপত্র, গঙ্গাজল, দুধ নিবেদন করলে তাদের সব সমস্যা দূর হয়। এছাড়াও, মহাদেবের উপাসনা করলে সব কাজে সাফল্য লাভ হয়।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির অধিপতিও শনিদেব। এই কারণেই শনিদেবের বিশেষ কৃপায় এই রাশির জাতকরাও ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে সক্ষম হয়। কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি শিবের উপাসনা করেন, তাহলে তাঁরা সহজেই জীবনের সব বাধা বিপত্তি পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা শিবলিঙ্গে জল অর্পণ করলে তাঁদের মনের সব ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+