Bhai Phota 2023: ভাইয়ের মঙ্গল কামনায় ভাইফোঁটায় ফোঁটা দেওয়ার সময় মনে রাখুন এগুলি
জ্যোতিষশাস্ত্রে (astrology) ভাইফোঁটার বিশেষ গুরুত্ব রয়েছে, প্রতিবছর কার্তিক মাসের শুল্কপক্ষের দ্বিতীয় দিনে ভাইফোঁটা বা ভাইদুজ উৎসব পালিত হয়। এই উৎসবকে আমরা যমদ্বিতীয়া নামেও পরিচিত। ভাইয়ের দীর্ঘায়ু কামনার জন্য বোনে এই দিন পালন করে থাকেন। এই বিশেষ দিনে বোন বা দিদিরা ভাইয়ের কপালে তিলক লাগান ও তাদের দীর্ঘায়ু কামনা করেন। চলতি বছর ১৪ এবং ১৫ নভেম্বর পালিত হবে ভাইফোঁটা। তবে, এই বিশেষ দিন ভাইদেরকে বোনেরা যত্ন করে খাওয়ান এবং নানা রকম রান্না করেন। সেই সঙ্গে নানান জিনিস উপহার দেন।
জ্যোতিষশাস্ত্রে, বলা হচ্ছে ভাইফোঁটার সময় যখন আপনি ভাইয়ের দীর্ঘায়ু কামনা করবেন, সে সময় ভাইয়ের সামনে যদি একটি থালায় এই জিনিসগুলি রাখেন তাহলে ভাইদের আরোও ভালো হবে ও জীবনে অনেক উন্নতি করতে পারবেন।

- কী কী রাখবেন থালায়
যদি পারেন এই বিশেষ দিনে সিঁদুর, ফুল, সুপারি, পান, রুপো, মুদ্রা, শুকনো নারকেল, কলা, মিষ্টি, দূর্বা। এতে ভাইদের আর্থিক দিকে উন্নতি হবে ও তারাও জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবেন।
- নতুন প্লেট নিন
ভাইফোঁটা দিন প্রথমে একটি প্লেট নিন, তাই যদি সম্ভব হয়, এই প্লেটটির নতুন ব্যবহার করবেন এবং কাচের ব্যবহার করলে ভালো। তবে যে প্লেটে ব্যবহার করবেন, তা প্রথমে গঙ্গাজল দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন। তারপরে তাদের গাঁদা বা অন্য ফুল রাখুন। তাতে শুকনো নারকেল, মিষ্টি ও এই জিনিসগুলো রাখুন। একটি বাটিতে এক বাটি পায়েস রাখুন, সেই সঙ্গে সেই সঙ্গে ঘিয়ের প্রদীপ জ্বালান।
- কোন সময়ে ভাইকে ফোঁটা দেবেন না
এই বিশেষ দিনে ভাইকে কপালে তিলক লাগান, তাদের দুজনেরই কিন্তু উন্নতি হয়। ভাই বোন দুজনেরই খুব উন্নতি হবে। সেই রাহু কালের সময় কিন্তু ভাইকে কপালে তিলক লাগাবেন না। এই সময়টি খুব অশুভ সময়।
- মেঝেতে বসে ফোঁটা নিন ভাইয়েরা
তিলক পরার সময় অবশ্যই ভাইকে সঠিক স্থানে বসতে দেবেন। ভাই যেন শুয়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। তিনি যেন নিচে বসে ফোঁটা নেন। যদি না পারেন তাহলে চেয়ার বা টুলে বসিয়ে ফোঁটা নেবেন। তবে এসময় অবশ্যই ভাইয়ের মাথায় রুমাল বা কোন কাপড় বেঁধে দেবেন।
- কালো রঙের জামা পরবেন না
ভাইফোঁটার সময় ভাই-বোন কেউই কালো রঙের জামা কাপড় পরবেন না। এতে ভাই বোনের মধ্যে অশান্তি বাঁধতে পারে। তাই এটি এড়িয়ে চলুন।
- ঘিয়ের প্রদীপ জ্বালান
ভাইফোঁটার দিন ভাইকে তিলক লাগানোর সময় ভাইকে ঘিয়ের প্রদীপ লাগিয়ে দিন। ভাইয়ের সামনে প্রদীপ জ্বালান ও সেই তাপ ভাইয়ের বুকে, পিঠে লাগান। এতে তিনি সুস্থ থাকবেন।












Click it and Unblock the Notifications