Bhai Phota 2023: ভাইকে সুখে রাখতে ভাইফোঁটার দিন করুন এই প্রতিকারগুলি

জ্যোতিষশাস্ত্রে (astrology) ভাইফোঁটার বিশেষ গুরুত্ব রয়েছে, প্রতিবছর কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় দিনে ভাইফোঁটা পালিত হয়, চলতি বছর ১৪ ও ১৫ নভেম্বর পড়েছে এই বিশেষ দিন, এই ভাইফোঁটা যম দ্বিতীয়া নামেও পরিচিত।

এই বিশেষ দিনে, ভাই বা দাদার কপালে বোনেরা টিকা লাগিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন এবং সুখ সমৃদ্ধির জন্য দেবতার কাছে প্রার্থনা করেন। ১৪ নভেম্বর ভাইদুজের শুভ সময় হল ১ টা ১০ মিনিট থেকে। ৩ টে ১৯ মিনিট পর্যন্ত, ১৫ তারিখ সকাল ১০ টা ৪৫ থেকে দুপুর ১২ টা ০৫ মিনিট পর্যন্ত ভাইকে ফোঁটা দেওয়ার শুভ সময়।

Bhai Phota

দেশের বিভিন্ন জায়গায় এই উৎসবের আলাদা নাম রয়েছে। যেমন ভাউবিজ, ভাই টিকা বা ভাইফোঁটা, ভাইদুজ। রাখির মতোই এই ভাইফোঁটা কিছুটা হলেও এক, ভাইবোনের বন্ধন ও ভালোবাসা উদযাপন করা হয়। এইদিন সকল মেয়ারা তাঁদের ভাই বা দাদাকে বাড়িতে আমন্ত্রণ জানান এবং তাঁদের কপালে তাঁদের মঙ্গল কামনায় টিকা ব তিলক পরিয়ে দেন। ভগবানের কাছে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করেন এবং ভাইয়েরা বোনেদের হাতে উপহার তুলে দেন। আনন্দের সঙ্গে তাঁরা পালন করেন এই উৎসব।

  • প্রদীপ জ্বালান

যদি আপনি আপনার ভাইয়ের দীর্ঘায়ু কামনা করেন তাহলে যমরাজের নামে একটি প্রদীপ জ্বালাবেন বাড়ির মূল দরজার সামনে, এতে আপনার ভাইয়ের জীবনে কোন অসুবিধা থাকবে না, সকল কাজে সে এগিয়ে যেতে পারবেন।

  • ফোঁটা দেওয়ার সময় বলুন এগুলি

বোন বা ভাইকে কপালে টিকা দেওয়ার সময় গঙ্গা, যমুনার পুজো দিন, যমুনার প্রবাহিত জল আমার ভাইয়ের আয়ু বাড়াক, এগুলি বলবেন। এতে আপনার ভাইয়ের জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে, সে আরোও বেশি সুখী হবে।

  • লুকিয়ে রাখুন এই জিনিসটি

আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে ভাইফোঁটায় পাঁচটি গোমতী চক্র উপর চন্দন নিয়ে শ্রী শ্রী লিখুন, এটি করে আপনি আপনার আলমারি বা অন্য কোনও স্থানে রাখুন, যাতে সেটি কেউ দেখতে না পায়।

  • যমুনাতে স্নান করা শুভ

আপনার ভাইকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে ভাইফোঁটার দিন যমুনা নদীর জলে স্নান করতে ব্লুন, এটি অত্যন্ত শুভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+