Angarak yog 2024: তৈরি হচ্ছে ‘অঙ্গারক যোগ’, নতুন বছরে বাড়তি খরচে লাগাম দেবেন কারা

জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট নয়টি গ্রহের উল্লেখ রয়েছে, প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতন স্থান পরিবর্তন করে থাকে। অনেক সময়ে গ্রহদের মিলনেও শুভ ও অশুভ নানান যোগও তৈরি হয়। যার প্রভাব পরে সকল রাশির ব্যক্তিদের ওপর। নতুন বছরে অনেক তাদের বড় গ্রহরা ঘর পরিবর্তন করবে। ২০২৪ সালে রাহু মীন রাশিতে অবস্থান করবে। সেখানে উপস্থিত হবে মঙ্গল গ্রহও, রাহু ও মঙ্গলের মিলনে তৈরি হবে 'অঙ্গারক যোগ’।

এই যোগ অত্যন্ত অশুভ। যোগের প্রভাবে জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হবে কিছু রাশির জাতক জাতিকাদের। তারা কোনোভাবেই কোনও কাজে সফলতা অর্জন করতে পারবেন না। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের। জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু মীন রাশিতে যখন থাকবে তখন তৈরি হবে এই যোগ। ২৩ এপ্রিল এই অশুভ যোগ তৈরি হবে, যা চলবে ৩১ মে পর্যন্ত। এই যোগের প্রভাব পরবে সকল রাশির জাতক-জাতিকাদের ওপর। কাদের খারাপ সময় শুরু হবে, দেখুন।

Angarak yog 2024

  • মেষ রাশি

মেষ রাশির (aries) দ্বাদশ ঘরের রাহু ও মঙ্গলের মিলন হবে, যোগের অশুভ প্রভাব পড়বে এই রাশির জাতক জাতিকাদের উপর। এসময় আপনাদের বাড়তি খরচ এড়িয়ে চলতে হবে। কথাবার্তায় সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোমর থেকে পায়ের ব্যথায় ভুগতে হতে পারে আপনাদের, তাই আগে থেকেই সাবধান হন। মানসিক চাপও কিন্তু ক্রমশ বাড়তে থাকবে।

  • তুলা রাশি

তুলা রাশির (libra) জাতক জাতিকাদের জীবনে নানান সমস্যা আসবে। মানসিক, শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনারদের। তাছাড়া যে কাজেই হাত দেবেন সেই কাজেই তাদের নানান সমস্যা হবে। শুধু তাই নয়, আপনারা আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই অযথা কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। এসময় মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকবে।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির(Aquarius) জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় কঠোর পরিশ্রম করলে তবেই আপনার জীবনে সাফল্য আসবে। তাছাড়া পরিবারের সকলের সঙ্গে মতবিরোধ লেগে থাকে। আপনার মানসিক চাপও কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। গাড়ি চালালে সাবধানে চালাবেন, কারণ আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সতর্ক হয়ে রাস্তাঘাটে চলবেন, না হলে নানা অসুবিধার সম্মুখীন হতে হতে পারে আপনাকে। বাড়তি খরচ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+