অক্ষয় তৃতীয়ায় কেনাকাটার করার শুভ সময় কখন, এদিন কোন কাজ করবেন, কী এড়িয়ে চলবেন
হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। এদিনে সকলেই কিন্তু লক্ষ্মী নারায়ণের পুজো করে থাকেন। প্রতিবছর বৈশাখ মাসের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া দিনটি পালন করা হয়। এদিন কেনাকাটা অনেকেই করে থাকেন। মনে করা হয়, এদিন শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায়।
তাছাড়া এদিনে অনেকেই সোনা কেনেন। এদিন দেবী লক্ষ্মীর বিশেষ পুজোর আয়োজন করেন ভক্তরা। এদিন মূল্যবান জিনিস কিনলে সম্পদ ও সৌভাগ্য ক্রমশই বাড়তে থাকে। চলতি বছর অক্ষয় তৃতীয়া কবে পড়েছে? অক্ষয় তৃতীয়ার দিন কী কিনবেন, কোন জিনিস কেনা এড়িয়ে চলবেন, জানুন।

জানুন সময়
চলতি বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে ৩০ এপ্রিল, বুধবার। ২৯ এপ্রিল বিকেল ৫ টা ৩১ মিনিট থেকে শুভ সময় শুরু হবে। যা শেষ হবে ৩০ এপ্রিল দুপুর ২ টো ১২ মিনিটে। উদয় দ্বিতীয় অনুসারে, অক্ষয় তৃতীয়া ৩০ এপ্রিলে পালিত হবে। আর এই দিন আপনারা কেনাকাটা করতে পারবেন, তা আপনার জন্যই কিন্তু অত্যন্ত শুভ হবে।
কেনাকাটা করার সময়
চলতি বছর অক্ষয় তৃতীয়ার সোনা বা মূল্যবান কোনও ধাতু কেনার শুভ সময় হচ্ছে ৩০ এপ্রিল ৫ টা ৪১ মিনিট থেকে দুপুর ২ টো ১২ মিনিট পর্যন্ত। এই সময়ে যেকোনও শুভ জিনিস কিনতে পারবেন।
কোন কোন যোগ তৈরি হচ্ছে
এই অক্ষয় তৃতীয়ার দিন বেশ কিছু বিরল যোগ তৈরি হচ্ছে। যা আপনার সম্পদ বৃদ্ধি করতে সাহায্য করবে। এমনকি সমৃদ্ধি ও বাড়াতে সাহায্য করবে। ৩০ এপ্রিল দুপুর ২ টো ১২ মিনিট থেকে শোভনযোগ তৈরি হবে। সর্বার্থ সিদ্ধি যোগের সাথে, যা সারা দিন স্থায়ী হবে।রোহিণী এবং মৃগশিরা নক্ষত্র এই দিনে মিলিত হবে।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এদিন সোনা কেনা অত্যন্ত শুভ। তবে এমন অনেক জিনিস কেনার যে কথা আছে বলা রয়েছে, সেগুলি একদমই কেনা যায় না। এতে জীবনে নানান সমস্যা আসে।
এদিন কী কী জিনিস কিনবেন, জানুন
১) সোনা ও রূপার গয়না কিনুন
২) পিতল বা ব্রোঞ্জের তৈরি পাত্র কিনতে পারেন
৩) সম্পত্তি যেমন- বাড়ি, দোকান, অথবা জমি কিনতে পারেন আপনি।
৪) গাড়ি কিংবা আসবাবপত্র কেনাও খুব শুভ
৫) নতুন পোশাক ও বই কিনতে পারেন
৬) ইলেকট্রনিক গ্যাজেট কেনাও অত্যন্ত শুভ হবে
৭) কৃষির যে কোনও সরঞ্জাম কেনাও এদিন শুভ
এই শুভ দিনে কোন কোন জিনিস কিনবেন না আপনি, জানেন?
১) অ্যালুমিনিয়াম, ইস্পাত, বা প্লাস্টিকের পাত্র এদিন ভুলেও কিনবেন না
২) ঋণ নেওয়া বা দেওয়া এদিন এড়িয়ে চলুন
৩) লটারি বা জুয়া একদমই এই শুভ দিনে খেলবেন না
৪) কালো পোশাক পরা এড়িয়ে চলুন
৫) কাঁটাযুক্ত গাছ এদিন বাড়িতে আনবেন না
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications