Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়া থেকে কারা চাকরিতে সাফল্যের দিকে এগোবেন, কারাই বা ব্যবসায় মাথা ঠান্ডা রাখবেন

জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই দিনটিতে সকলেই ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী ও গণেশ ঠাকুরের পুজো করে থাকেন। চলতি বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ৩০ এপ্রিল।

এই দিন থেকে কোন রাশির ব্যক্তিদের সুখের সময় শুরু হচ্ছে, কারাই বা নয়া সম্পত্তির মালিক হতে চলেছেন, জানুন।

Akshaya Tritiya


মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের এই অক্ষয় তৃতীয়া থেকে সুখের সময় শুরু হচ্ছে। এসময় আপনাদের লাভের সময়। চাকরি থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। যদি আপনি কোনও ব্যবসা শুরু করেন, সেখানে সফলতা আসবে। নতুন সম্পত্তির মালিক হবেন আপনি। বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। তাছাড়া বিবাহিত জীবনেও সুখী হবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না আপনারা।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়া থেকে সুখের সময় শুরু হবে। শেয়ার বাজারে যুক্ত ব্যক্তিরাও লাভ করতে পারবেন। তাছাড়া কর্মক্ষেত্রে আপনি খুব লাভের মুখ দেখবেন। কর্মজীবনে খুব লাভ হবে আপনার। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। তবে সন্তানের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলুন। আপনার সন্তানের বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় দূরে কোথাও ভ্রমণে গেলে একটু সাবধানে যাওয়া দরকার। এসময় আপনাদের বাড়তি খরচ বাড়তে থাকবে। তবে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। নতুন কাজের পরিকল্পনা করতে পারেন। এসময় শেয়ারবাজারে অর্থ বিনিয়োগ না করাই ভালো। চাকরি থেকে ব্যবসায় লাভ হবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন।

কর্কট রাশি

অক্ষয় তৃতীয়া থেকে কর্কট রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এই সময় কাজের চাপ বাড়তে থাকবে। আপনাকে কাজের প্রতি বিশেষ নজর দিতে হবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। কোনও কারণ ছাড়া দূরে কোথাও ঘুরতে যাবেন না। অযথা কারোর সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়বেন না। ব্যবসার সকল কাজে বাবা মায়ের সমর্থন পাবেন।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের সুখের সময় শুরু হবে। কর্মজীবন থেকে ব্যবসায়ে সাফল্যের সময়। আর্থিকদিকে লাভ হবে। এই সময় যদি আপনি লটারিতে অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকেও লাভের মুখ দেখবেন। আপনার জন্য অত্যন্ত শুভ সময়। যারা ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য সুখের সময়। যারা প্রতিযোগিতামূলক কোনও পরীক্ষা দিচ্ছেন সেখানেও সাফল্য আসবে।

কন্যা রাশি

কন্যা রাশির ব্যক্তিদের এই সময়টি একদমই শুভ নয়। এসময় নানান সমস্যা আসবে। পরিবারের সঙ্গে অশান্তি বেঁধে থাকতে পারে। লটারি কাটবেন না আপনি। সকল ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। নতুন কোনও ব্যবসাতে বিনিয়োগ না করাই ভালো।

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়টি মিশ্র যেতে চলেছে। এই সময় সকল ক্ষেত্রে একটু সতর্কতা ভাবে সব কাজ করবেন। যদি চাকরি পরিবর্তন করার কথা ভাবেন তাহলে তা করতে পারেন। সোনা থেকে পাইকারি ব্যবসায় সুফল পাবেন। এই সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে চলুন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকার এই সময় থেকে সুখের মুখ দেখতে থাকবেন। এসময় আপনাদের বাড়িতে শুভ কোনও ঘটনা ঘটতে পারে। প্রেম ও নতুন সম্পর্ক তৈরি হওয়ার সময়। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সাবধানে যাবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের বেতন বাড়তে পারে।

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। তাছাড়া আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই সময়ে কারোর সঙ্গে কঠোর আচরণ করা এড়িয়ে চলার চেষ্টা করুন। এসময় ব্যবসাতে খুব লাভ করতে পারবেন।

মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের সুখের সময় শুরু হবে। এই সময়টি আপনাদের আয় বাড়তে থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রে যে বাধা ছিল তা কাটিয়ে উঠতে পারবেন। যদি চাকরি পরিবর্তন করার কথা ভাবেন তাও করতে পারবেন। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সাবধানে যাবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ভেবেচিন্তে সকল কাজের সিদ্ধান্ত নিতে হবে। আপনার কাজের প্রশংসা সকলেই করবেন। এসময় সকলের সঙ্গে ঝগড়া অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। বিবাহিত জীবনেও সুখী হবেন এই রাশির জাতক জাতিকারা।

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের কেরিয়ার থেকে ব্যবসায়ে সুসংবাদ আসতে চলেছে। এসময়ে শেয়ারবাজারে যুক্ত ব্যক্তিদের খুব লাভ হবে। তাছাড়া যারা কোনও ব্যবসায় আগে বিনিয়োগ করে রেখেছেন তারা লাভ করতে পারবেন। বিলাসবহুলভাবে জীবনযাত্রা করতে পারবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না। ববাহিত জীবনেও সুখে থাকতে পারবেন আপনি। কোনও কাজে পিছিয়ে পড়বেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+