Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় এই শুভ ক্ষণে কেনাকাটা ও পুজো করুন, কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে?
হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর বৈশাখ মাসের শুল্কপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এই দিনটি অত্যন্ত শুভ দিন। এদিনে শুভ কাজ করলে সেই কাজে সফলতা নিশ্চিত। তাছাড়াও দান ও ধ্যান করার বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন যদি আপনি গঙ্গা স্নান করেন, তাহলে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে। এই অক্ষয় তৃতীয়ার দিন পুজো ও কেনাকাটার শুভ সময় কখন, জানুন।
বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয় তিথি শুরু হচ্ছে ২৯ এপ্রিল বিকেল ৫ টা ৩১ মিনিট থেকে। আর এই তিথি শেষ হচ্ছে ৩০ এপ্রিল দুপুর ২ টো ১২ মিনিটে। উদয় তিথি অনুসারে অক্ষয় তৃতীয়া পালিত হবে ৩০ এপ্রিল। এদিন ভগবান বিষ্ণু, গণেশ, লক্ষ্মী নারায়ণের পুজো করার পাশাপাশি সকলেই কিন্তু কেনাকাটা করেন, তা সোনা, রুপো, গাড়ি, বাড়ি যাই হোক না কেন।

পুজোর শুভ সময়
অক্ষয় তৃতীয়ার পুজোর সবচেয়ে শুভ সময় হল ৩০ এপ্রিল ভোর ৫ টা ৪১ মিনিট থেকে শুভ সময় শুরু হচ্ছে। যা চলবে দুপুর ২ টো ১২ মিনিট পর্যন্ত অর্থাৎ শুভ সময় থাকছে ৬ মিনিটে ৩৩ সেকেন্ড।
সোনা কেনার সময়
এই যদি আপনি লক্ষ্মী দেবীর পুজো করেন, আর আপনি সোনা কেনেন তাহলে সকাল ৫ টা ৪১ মিনিট থেকে শুভ সময় শুরু হচ্ছে, যা চলবে দুপুর ২ টো ১২ মিনিট পর্যন্ত। এই সময়টি অত্যন্ত শুভ সময়। এই সময় সোনা কেনাও আপনার জন্য অত্যন্ত শুভ হবে।
কোন কোন যোগ তৈরি হচ্ছে
এই অক্ষয় তৃতীয়ার দিনে রবি, শোভন ও সর্বার্থ সিদ্ধিযোগ তৈরি হচ্ছে। এই শুভ যোগের সময় সোনা ও রুপো, গাড়ি, বাড়ি কেনাকাটা করা ও দেবতাদের পুজো করলে আপনার ভাগ্যের দ্বার খুলবে। রবি যোগ বিকেল ৪ টে ১৮ মিনিট থেকে শুরু হচ্ছে, যা চলবে সারারাত। আর শোভন যোগ তৈরি হবে ২৯ এপ্রিল বিকেল ৩ টে ৫৩ মিনিট থেকে শুরু হচ্ছে, যা চলবে ১২ টা পর্যন্ত থাকবে। সর্বার্থ সিদ্ধি যোগ বিকেল ৪টে থেকে শুরু হচ্ছে যা থাকবে পয়লা মে পর্যন্ত।
মা লক্ষ্মীর কৃপা পেতে কী করবেন
এই দিনে যেকোনও শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায়। যেমন- সোনা, রুপো কেনা, বাড়ি, গাড়ি কেনাও অত্যন্ত শুভ। এদিন দেবী লক্ষ্মীর কৃপা পেতে ও জীবনে সুখ-সমৃদ্ধি লাভ করতে আপনি কিন্তু এই দিন মা লক্ষ্মীর পুজো করতে পারেন এবং এতে জীবনের সকল কাজেও এগিয়ে যেতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভয়, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications