Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় মূলাঙ্ক অনুযায়ী এই জিনিসগুলি কিনলেই ফিরবে ভাগ্য, পাবেন মা লক্ষ্মীর কৃপাও

জ্যোতিষশাস্ত্রে মূলাঙ্কের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মূলাঙ্ক অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় আপনি যদি জিনিস কেনেন, তাহলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন। চলতি বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ৩০ এপ্রিল।

এতে আপনি সারা বছর সুখে থাকতে পারবেন। এমনকি আর্থিকদিকেও আপনার খুব লাভ হবে। জানেন কোন মূলাঙ্কের ব্যক্তিরা এই বিশেষ দিনে কোন কোন জিনিস কিনবেন।

Numerology

মূলাঙ্ক ১

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, মূলাঙ্ক ১ নম্বরের জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন গম,যব অর্থাৎ শস্য জাতীয় জিনিস কিনুন। চাইলে সোনার চেন, আংটি কিনতে পারেন অর্থাৎ আপনাদের জন্য সোনা কেনা অত্যন্ত শুভ।

মূলাঙ্ক ২

মূলাঙ্ক ২ সংখ্যার লোকেরা অক্ষয় তৃতীয়া চাল ও নুন কিনুন। এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। যদি পারেন রুপোর মুদ্রাও কিনতে পারেন। এতে দেবী লক্ষ্মী অত্যন্ত খুশি হবেন। আপনার জীবনের সমস্ত আর্থিক সঙ্কট ও দুঃখ জীবন থেকে দূর হবে।

মূলাঙ্ক ৩

মূলাঙ্ক তিন ব্যক্তিরা ধর্মগ্রন্থ কিনুন। সোনার আংটি, কানের দুল, পিতলের বাসন কেনা শুভ। সেই সঙ্গে যদি আপনি কেনাকাটা করেন তাও আপনার জন্য অত্যন্ত শুভ হবে।

মূলাঙ্ক ৪

এই জাতক জাতিকার এই অক্ষয় তৃতীয়ার দিন নারকেল কিনুন । যদি পারেন উড়দ ডাল কিনতে পারেন। এতে শনি গ্রহের বিশেষ কৃপা পাবেন। আপনার জীবনে দেবী লক্ষ্মীর কৃপা থাকবে। জীবনে সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। অর্থপ্রাপ্তিও নিশ্চিত।

মূলাঙ্ক ৫

মূলাঙ্ক ৫-এর জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে বাড়িতে তুলসী পাতা কিনে নিয়ে আসুন। আর যদি পারেন বেলগাছ কিনতে পারেন। আর এই বেল গাছ যদি বাড়িতে লাগান তাহলে মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করবেন আপনি।

মূলাঙ্ক ৬

মূলাঙ্ক ৬-এর ব্যক্তিরা অক্ষয় তৃতীয়ায় কড়ি কিনে আনতে পারেন। এতে খুব খুশি হবেন মা লক্ষ্মী। যদি পারেন ঘি, শঙ্খ, রুপোর গয়না ঘরে কিনে আনা অত্যন্ত শুভ হবে আপনার জন্য।

মূলাঙ্ক ৭

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, মূলাঙ্ক ৭ জাতক জাতিকারা এই অক্ষয় তৃতীয়ার দিন দুটি, সাতটি বা নটি নারকেল কিনে আনুন। যদি পারেন আপনি রুপোর গয়না কিনতে পারেন। এতে আপনার অর্থ সঙ্কট জীবন থেকে চলে যাবে। জীবনে এগিয়ে যেতে পারবেন।

মূলাঙ্ক ৮

অক্ষয় তৃতীয়ার আপনারা ঘরে তিল কিনে আনেন, তা অত্যন্ত শুভ হবে। এতে দেবী লক্ষ্মীও খুশি হবেন। আপনার জীবনে সুখ লেগে থাকবে। বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। দূর হবে নেতিবাচক শক্তিও।

মূলাঙ্ক ৯

মূলাঙ্ক ৯ সংখ্যার ব্যক্তিরা অক্ষয় তৃতীয়ায় মাটির পাত্র বাড়িতে কিনে আনুন। যেকোনও ধাতুর জিনিস কিনতে পারেন। তা আপনাদের জন্য শুভ হবে। যদি পারেন সোনার জিনিসও কিনেও আনতে পারেন। এতে আপনার ভাগ্যের দ্বার খুলবে। অর্থপ্রাপ্তি হবে। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে সমস্ত সুখ আসবে। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের কাছে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+