শুক্রের মহাদশায় কাদের ভাগ্যের দ্বার খোলে, কাদেরই বা স্বাস্থ্যের অবনতি হয়, জানেন
শুক্রকে আমরা সম্পদ, বিলাসিতা, প্রেম ও সৌন্দর্যের কারক বলেই জানি। বলা হয়, যে ব্যক্তির জন্মকুণ্ডলীতে শুক্র শুভ স্থানে থাকে, সে অগাধ সম্পত্তির মালিক হন, আর যে ব্যক্তির জন্মকুণ্ডলীতে শুক্র অশুভ স্থানে থাকে তার জীবনে সাফল্য
জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে তারা। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর ওপর নেতিবাচক প্রভাবও পড়ে,। শুক্রকে আমরা সম্পদ, বিলাসিতা, প্রেম ও সৌন্দর্যের কারক বলেই জানি। বলা হয়, যে ব্যক্তির জন্মকুণ্ডলীতে শুক্র শুভ স্থানে থাকে, সে অগাধ সম্পত্তির মালিক হন, আর যে ব্যক্তির জন্মকুণ্ডলীতে শুক্র অশুভ স্থানে থাকে তার জীবনে সাফল্য আসে না, নেতিবাচক শক্তিতে ভরে ওঠে তার জীবন। আর্থিক সংকটের মুখোমুখি হন তারা।

শুক্রের মহাদশা কত বছর ধরে চলে?
জ্যোতিষশাস্ত্রে শুক্রের মহাদশায় অনেক বেশি সময় ধরে চলে, শুক্রের মহাদশায় ২০ বছর ধরে স্থায়ী হয়। যে ব্যক্তির জন্মকুণ্ডলী শুক্র শুভ স্থানে থাকে সেই ব্যক্তির জীবনে প্রচুর সফল অর্জন করতে পারে, বিলাসবহুল জীবনযাপন করতে পারেন। প্রেম, রোমান্সে তার জীবন ভরে ওঠে। তিনি খুব বিলাসিতা ভাবে জীবন কাটাতে পারেন।

জন্মকুন্ডলীতে অশুভ স্থানে শুক্র থাকলে কী হয়
অন্যদিকে, যখন শুক্র দুর্বল অবস্থায় থাকে তখন সেই ব্যক্তি শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিকভাবে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। জীবনে ত্রুটি বিচ্যুতিতে ভরে ওঠে তার জীবন। কিডনি ও চোখের সমস্যা দেখা দেয় তাঁর। আর যদি সে সময় কোনও মহিলা গর্ভবতী মহিলা থাকেন তাদের গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। নানান অসুবিধা সম্মুখীন হতে হয় তাকে।
যদি আপনার জন্মকুণ্ডলীতে শুক্রের কোনও দোষ থাকে বা শুক্র খারাপ জায়গায় অবস্থান করে তার থেকে আপনি জদি মুক্তি পেতে চান বা শুক্রকে শক্তিশালী করতে চান তাহলে মানুন এই প্রতিকারগুলি।

দেবী লক্ষ্মীর পুজো করুন
শুক্রবার করে দেবী লক্ষ্মীপূজো করুন। পারলে আপনার মেয়েদের বা পরিবারের মেয়ে সদস্যদের খির খাওয়ান। তাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। জীবনে সফলতা অর্জন করতে পারবেন এবং আর্থিক আর্থিক দিকে উন্নতি করতে পারবেন।

এই মন্ত্রটি জপ করুন
শুক্রের এই মন্ত্র 'শুঁ শুক্রায়া নমঃ' বা 'শুঁ শুক্রায় নমঃ' রোজ ১০৮ বার করে জপ করুন। তাহলে আপনার জীবনের সকল দিকে উন্নতি হবে। জীবনের সাফল্য অর্জন করতে পারবেন।

অভাবী ব্যক্তিকে এগুলি দান করুন
শুক্রবার করে অভাবী বা দারিদ্র্য ব্যক্তি বা কোন ব্রাহ্মণকে দুধ, দুই, ঘি, কর্পূর দান করুন। তাহলে আপনি আর্থিকভাবে যেমন উন্নতি করতে পারবেন, তেমনি সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন। শুধু তাই নয় শুক্রও আপনার জন্মকুণ্ডলীতে শক্তিশালী হয়ে উঠবে।

পিঁপড়েকে খাওয়ান
প্রতি শুক্রবার পিঁপড়েকে ময়দা ও চিনে খাওয়ান, এতে মা লক্ষ্মী খুব খুশি হন। জীবনে সফলতা আসবে। সেই সঙ্গে আপনার জন্ম কুণ্ডলীতে শুক্র শক্তিশালী হয়ে উঠবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
ছবি সৌ:পিক্সেলস












Click it and Unblock the Notifications