বৃষ রাশিতে সূর্য ও চন্দ্রের মিলনে তৈরি হচ্ছে এই অশুভ যোগ, খরচ কমাবেন কারা

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নির্দিষ্ট সময় মতন তাদের ঘর পরিবর্তন করে বারো রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার অশুভও হতে পারে। এমন সময় গ্রহরা নানারকম যোগও তৈরি করে

যোগের ইতিবাচক প্রভাব পড়ে কারোর উপর, আবার অনেক সময় কারোর উপর নেতিবাচক প্রভাব ফেলে। ঠিক তেমনি চন্দ্র এবং সূর্য মিলে একটি অশুভ যোগ তৈরি করবে, নাম 'অমাবস্যা দোষ’। ১৫ মে সকাল ১১ টা ৩২ মিনিটে মেষ রাশি ছেড়ে বৃষ রাশি তে প্রবেশ করবে সূর্য। ১৯ মে দুপুর ১ টা ৩৫ মিনিটে চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করবে। সূর্য ও চন্দ্রের মিলনে তৈরি হবে অমাবস্যা দোষ। এই সময়ে কিছু রাশির জাতক-জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। জানুন কোন রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে।

কোন রাশিতে মিলিত হবে সূর্য ও চন্দ্র?
Photo Credit: ছবি সৌ:পিক্সেলস

বৃষ রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে সূর্য এবং চন্দ্রের মিলনের যে অমাবস্যা দোষের সৃষ্টি হবে তাতে নানান সমস্যায় পড়তে হবে এই রাশির ব্যক্তিদের। এই সময় আপনাকে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। কোন কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। নানান বাধার মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত হবে। শরীরের প্রতি বিশেষ যত্ন নেবেন, না হলে নানান অশান্তির সম্মুখীন হতে হতে পারে আপনাকে।

কোন রাশিতে মিলিত হবে সূর্য ও চন্দ্র?
Photo Credit: ছবি সৌ:পিক্সেলস

অমাবস্যার দোষের প্রভাবে তুলা রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় আপনি জীবনে যা করবেন সেখানেই আপনার সফলতা মিলবে না। শুধু তাই নয়, নানান রকম অশান্তি আসতে পারে আপনার জীবনে। ত্বক সংক্রান্ত নানান সমস্যার মুখোমুখি হতে হতে পারে আপনাকে। শত্রুরা আপনার ক্ষতি করতে পারবেন। এই সময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন, তবেই জীবনের সফলতা মিলবে আপনার। আর্থিক সঙ্কট লেগে থাকবে জীবনে।

কোন রাশিতে মিলিত হবে সূর্য ও চন্দ্র?
Photo Credit: ছবি সৌ:পিক্সেলস

এই সময় বৃশ্চিক রাশির বিবাহিত জীবনে খুব খারাপ প্রভাব পড়বে। শুধু তাই নয় দাম্পত্য জীবনে নানা অশান্তির সম্মুখীন হতে হবে আপনাকে। আর্থিক সমস্যা লেগে থাকবে আপনার জীবনে। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না আপনি। এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন। দূরে কোথাও ঘুরতে যাওয়ার আগে বারবার ভাববেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+