Ruchak Rajyog 2024: তৈরি হচ্ছে ‘রুচক রাজযোগ’, নতুন বছরে কর্মজীবনে অগ্রগতি হবে কাদের

নতুন বছর আসতে বেশি দিন বাকি নেই, হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই পড়বে ২০২৪ সাল। আর এই নতুন বছরের শুরুতেই অনেক বড় গ্রহরাই তাদের ঘর পরিবর্তন করে নানান প্রভাব ফেলবে সকল রাশির ব্যক্তিদের ওপর, ঠিক তেমনই তৈরি করবে নানান যোগও।

নতুন বছরের শুরুতে মকরে প্রবেশ করবে মঙ্গল। আর এই সময়ে সেনাপতি গ্রহ তৈরি করবে 'রুচক রাজযোগ’। যোগের শুভ প্রভাব কিছু রাশির জাতক জাতিকাদের ওপর, কাদের ভাগ্যের দ্বার খুলবে, দেখুন।

Ruchak Rajyog 2024

  • মেষ রাশি

মেষ রাশির (aries) জাতক-জাতিকাদের উপর যোগের শুভ পড়বে। এসময় আপনি প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আর্থিক দিকেও খুব লাভ হবে আপনাদের। ব্যবসায় খুব সফলতা আসবে। কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। অর্থ উপার্জনের নতুন পথ খুলে যাবে আপনার। যারা বেকার রয়েছেন তাদের অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়রদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। এসময় আপনি আপনার স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। যারা রিয়েল এস্টেট, সম্পত্তির ব্যবসায়ে যারা যুক্ত তাদের জীবনেও সাফল্যের সময় শুরু হবে।

  • বৃষ রাশি

শুভ রাজযোগের বিশেষ প্রভাব পড়বে বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের উপর। এসময় আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। তাছাড়া প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। পিতা মাতার থেকে কোনও গুরুত্বপূর্ণ কাজের পরামর্শ পেতে পারেন। ফটকা বা শেয়ারবাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও সুবিধা পেতে পারেন জীবনে। আপনি যদি বিদেশে কেরিয়ার বা ব্যবসা করার চেষ্টা করেন তবে আপনার পথে আসা বাধাগুলি দূর হবে। তাছাড়া এসময় আপনি নতুন ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের।

  • তুলা রাশি

তুলা রাশির (libra) জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। মঙ্গলের শুভ প্রভাবে আপনার জীবনে সফলতা আসবে। জমি ও ভবন ক্রয়-বিক্রয় করে লাভবান হবেন। ব্যবসায় লাভ ও অগ্রগতির সুযোগ আসবে। বাড়িতে প্রিয়জনের আগমনের কারণে আনন্দের পরিবেশ বজায় থাকবে। নতুন সম্পত্তি, যানবাহন কিনতে পারবেন। তাছাড়া জমি সংক্রান্ত ব্যবসা যারা করছেন তাদের জীবনে খুব ভালো সময়। কর্মক্ষেত্রে খুব উন্নতি করতে পারবেন। নয়া চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+