বুধের স্থান বদলে অমঙ্গল দূর হবে কাদের, টাকা, পয়সায় ভরবে কোন রাশির ব্যক্তিদের জীবন

জ্যোতিষশাস্ত্রে শুভ গ্রহের মধ্যেই ধরা হয় বুধকে। বুধ হল সেনাপতি গ্রহ। বুধ যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। ১০ মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে।

এসময় রাজকুমার গ্রহের বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপরে। কোন রাশির ব্যক্তিরা নয়া সম্পত্তির মালিক হবেন, জানুন।

Buying car

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনার ব্যক্তিত্বের বিকাশ ক্রমশ বাড়তে থাকবে। আর্থিক দিয়ে খুব লাভ হবে। তাছাড়া বিবাহিত জীবনে সুখী হবেন। গাড়ি-বাড়ি, জমি কিনতে পারেন। তাছাড়া ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই জমাতে পারবেন। আপনি সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন। সমাজে সম্মান বাড়বে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভ হবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকায় আপনার মানসিক চাপ কমতে থাকবে।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের বুধের গমন অত্যন্ত শুভ হবে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকে সঞ্চয় করতে পারবেন। কঠোর পরিশ্রম করলে জীবনে এগোতে পারবেন। এই সময় শেয়ার বাজার, লটারিতে বিনিয়োগ করলে সেখান থেকে লাভের মুখ দেখবেন। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। কাজের জায়গায় খুব উন্নতি হবে। নতুন চাকরির সন্ধান করতে পারেন। আপনি আদালতের যে মামলায় জড়িয়ে ছিলেন সেটি থেকে বের হতে পারবেন। নতুন সম্পত্তি কেনার রয়েছে আপনার। ব্যবসাতেও আসবে সফলতা। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।

  • কর্কট রাশি

বুধের স্থান পরিবর্তনে কর্কট রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় কেরিয়ার থেকে ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া ভালো অর্থ উপার্জন করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। কোনোও পর্যটন স্থানে ঘুরতে যেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার ভালো কাজের প্রশংসা সকলে করবেন। আপনার কাজের জায়গায় আপনার মর্যাদা আরোও বাড়বে। আপনি খুব সফলতা অর্জন করতে পারবেন ব্যবসায়। সমাজে সম্মান আপনার বাড়তে থাকবে। এসময় যারা রাজনীতি করছেন তাদের নাম, যশ, খ্যাতি ক্রমশ বাড়তে থাকবে। এসময় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+