মঙ্গল গোচরে ভাগ্যের বিরাট বদল, চাকরিতে সুসংবাদ পাবেন কোন রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। মঙ্গল হল গ্রহের সেনাপতি। এই শুভ গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।
চলতি মাসে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করেছে। ৪২ দিন একই রাশিতে থাকবে এই গ্রহ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। সম্পদ বাড়তে থাকবে কাদের, জানুন। সেই রাশির তালিকা কি আপনি আছেন?

- মেষ রাশি
মঙ্গল ঘর পরিবর্তন করায় মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। বিবাহিতদের জীবনে খুব শুভ সময়। এসময়ে আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। নতুন জমি, সম্পত্তি কিনতে পারেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এসময় আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। লটারি কাটলে সেখানেও সাফল্য মিলবে আপনার। নতুন সম্পত্তি কিনতে পারবেন আপনি।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তির পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনারা রাশির নবমঘরে প্রবেশ করবে মঙ্গল। ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে আপনার। জীবনে উন্নতির সম্ভবনা রয়েছে। দেশে-বিদেশে ভ্রমণ করতে পারেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। আইনি যেকোনও সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কর্মক্ষেত্রে সামঞ্জস্য থাকবে। সিনিয়রদের সহায়তায় আপনি সময়ের আগে আপনার লক্ষ্য পূরণে সফল হবেন। কর্মজীবনে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের।
- কর্কট রাশি
মঙ্গলের স্থান বদলে কর্কট রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে। এই সময়ে চাকরি থেকে ব্যবসায় আসবে সফলতা। ব্যাঙ্ক ব্যালেন্স ক্রমশ বাড়তে থাকবে। ব্যবসায় লাভ হবে আপনার। তাছাড়া যারা সোনা ব্যবসায়ে যুক্ত তাদের আর্থিক দিকে লাভ হবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। আপনি কিছু নতুন কাজ শুরু করতে পারেন। কোনও বিশিষ্ট ব্যক্তির সহায়তায় সরকারি কাজ শেষ হবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের মর্যাদা ও পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতা মাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকায় আপনার মানসিক চাপও কমবে। চাকরিতে সাফল্যের সময় শুরু হবে। দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। এই সময়ে অযথা কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। এই সময় মনের মানুষ আপনি পেয়ে যাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications