কেতু ও চন্দ্রের মিলনে কপাল পুড়বে কোন রাশির ব্যক্তিদের, খরচে লাগামই বা দেবেন কারা
জ্যোতিষশাস্ত্রে ছায়া গ্রহ বলে আমরা রাহু ও কেতু গ্রহকেই জানি। এই গ্রহরা ঘর পরিবর্তন করতে সময় নেয় দেড় বছর। ২০২৩ সালের ৩০ অক্টোবর কন্যা রাশিতে প্রবেশ করেছে কেতু। ২০২৫ সাল পর্যন্ত একই রাশিতে থাকবে সে। ২০২৪ সালে কেতুর সঙ্গে অনেক গ্রহের মিলন হয়েছে।
যে কারণে নানান সমস্যার সৃষ্টি হয়েছে কিছু রাশির ব্যক্তিদের। এবার চাঁদের সঙ্গে মিলন হতে চলেছে কেতুর। ২৪ মার্চ কন্যা রাশিতে কেতু ও চন্দ্রের মিলন হবে। এই সময় গ্রহণ দোষ নামক একটি অশুভ যোগও তৈরি হবে। কিছু রাশির ব্যক্তিদের অশুভ সময় শুরু হবে, জানুন তাঁদের মধ্যে কারা রয়েছেন।

- কবে চন্দ্র ঘর পরিবর্তন করবে
চন্দ্র সিংহ রাশি ছেড়ে ২৪ মার্চ দুপুর দুটো কুড়ি মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশিতে সে প্রায় আড়াই দিন থাকবে। জানুন কোন কোন রাশির জাতক জাতিকাদের অশুভ সময় শুরু হবে, জানুন।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের খুব অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে। কোনও কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না আপনি। আর্থিক দিকে একটু অশান্তি লেগে থাকবে। মানসিক চাপ বাড়বে। আইনের সমস্যা থেকে এসময়ে দূরে থাকার চেষ্টা করবেন। এসময়ে আপনার জীবনে ক্ষতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শরীরের দিকে বিশেষ যত্ন নেবেন। কোমর থেকে পা পর্যন্ত আপনার সমস্যার মুখে পড়তে হবে। আর্থিক ক্ষতি হতে পারে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় একটু সতর্ক থাকতে হবে। এসময় শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনে অনেক বাধা আসতে পারে। তাই আগেই সাবধান হবেন। এসময় ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। নতুন ব্যবসা যদি শুরু করার কথা ভাবেন তাহলে এসময় করবেন না। ব্যবসা থেকে আপনার আর্থিক লাভ হবার সম্ভাবনা খুবই কম। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে আপনার সঙ্গে আপনার সিনিয়রদের সঙ্গে অশান্তি বাধতে পারে।
- মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় পরিবারের কেউই আপনার পাশে থাকবেন না। যারা সরকারি চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি হবে না। তবে কাজের জায়গায় সতর্ক হয়ে কাজ করবেন। নানান বাধার সম্মুখীন হতে পারেন আপনি। অযথা টেনশন করবেন না। সকলের সঙ্গে তর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা সোনা ব্যবসা করছেন তারা খুব সতর্ক হয়ে কাজ করতে হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications