মিথুন রাশিতে প্রবেশ করে দেবগুরু বৃহস্পতি কাদের রোজগার, সুখ বাড়বেন, জানুন
জ্যোতিষশাস্ত্রে শুভ গ্রহের মধ্যে ধরা হয় বৃহস্পতি গ্রহকে। বৃহস্পতিকে আমরা দেবগুরু, গুরুগ্রহ বলেই জানি। বৃহস্পতি ১৩ মাস অন্তর ঘর পরিবর্তন করে থাকে। বর্তমানে গুরু গ্রহ বৃষ রাশিতে রয়েছে।
২০২৫ সালের মে মাস পর্যন্ত একই রাশিতেই থাকবে এই গ্রহ। তারপর সে মিথুন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশিতে প্রবেশ করে কাদের আর্থিক দিকে লাভ করাবে এই গ্রহ, জানুন।

- মিথুন রাশি
বৃহস্পতি রাশি পরিবর্তন করায় মিথুন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এই সময়ে আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। ব্যবসায় লাভ হবে এই রাশির ব্যক্তিদের। নতুন সম্পত্তি কিনতে পারবেন এই রাশির ব্যক্তিরা। আত্মীয়দের কাছ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থন পাবেন। যার সাহায্যে আপনি আপনার পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা সমাধানে সফল হবেন। বড় কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন। আপনি যদি অংশীদারিত্বে ব্যবসা শুরু করার কথা ভাবছেন। তবে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। যারা ইতিমধ্যে ব্যবসা করছেন, তাদের ব্যবসা সংক্রান্ত সমস্যার সমাধান হবে।
- তুলা রাশি
বৃহস্পতি রাশি পরিবর্তন করায় তুলা রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এই সময় আপনার আয় ও লাভের ঘরেই প্রবেশ করবে এই গ্রহ। তাছাড়া আপনার চাকরিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনার সন্তানের কোনও শুভ খবরে আপনি আরোও খুশি হবেন। শেয়ারবাজার, লটারিতে বিনিয়োগ করতে পারেন। যারা ব্যবসা করছেন সেখানে তাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার নতুন সম্পত্তি কিনতে পারেন। এসময় বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। আপনার গবেষণার কাজে যারা যুক্ত তাদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
- বৃষ রাশি
বৃহস্পতি অন্য রাশিতে গমনের কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। ধনসম্পদ ক্রমশ বাড়তে থাকবে আপনার। এই সময় আপনার অপ্রত্যাশিত লাভ হতে পারে। যারা বেসরকারি চাকরিতে কর্মরত তারা কর্মকর্তাদের বিশেষ সুবিধা পাবেন। এসময় আপনার আয় বাড়তে থাকবে। আপনার ব্যবসার জন্য আপনাকে হঠাৎ করে দীর্ঘ কোথাও যেতে হতে পারে। ভ্রমণ সুখকর ও লাভজনক হবে। কমবে মানসিক চাপ। তবে যেকোনও কাজ করার আগে মাথা ঠান্ডা রেখে তবেই করবেন। সোনা ব্যবসায়ীদের শুভ সময় শুরু হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications