মার্গী বৃহস্পতির প্রভাবে সুখের সাগরে ভাসতে চলেছেন কোন রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে অত্যন্ত শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। বৃহস্পতি গ্রহ দেবগুরু, গুরু গ্রহ নামে পরিচিত। ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ বৃষ রাশিতে প্রবেশ করেছে গুরু গ্রহ। এদিন এখানেই মার্গী হয়েছে এই গ্রহ। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে, ভাগ্যের দ্বার খুলবে তাদের।
সেই সঙ্গে রোহিণী নক্ষত্রে ১৪ মে প্রবেশ করবে এই গ্রহ। এই গ্রহ তারপর মিথুন রাশিতে প্রবেশ করবে। বৃষ রাশিতে প্রবেশ করে কোন রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলছে, কারাই বা নতুন সম্পত্তির মালিক হতে চলেছেন, জানুন।

ছবি সৌজন্য- pexels
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের ওপরেই এই গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আপনাদের সুখ বাড়তে থাকবে। নতুন কাজে গতি পাবেন। পরিবারের সকল সদস্যের সঙ্গে ভালো থাকতে পারবেন। এসময় আপনি যদি নতুন যানবাহন কিনতে চান কিনতে পারেন। তাছাড়া সকলের সঙ্গে সদভাব বজায় থাকবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। আপনারা অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আপনার অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। রাজনীতিতে আপনার নাম, যশ বাড়বে। এই সময়ে চাকরিতে সম্মান বাড়বে আপনার। যারা পেটের সমস্যায় ভুগছেন তারা কিছুটা স্বস্তি পাবেন। পাইকারি ব্যবসা শুরু করার আগে, অবশ্যই আপনার বড়দের পরামর্শ নিন। যারা রাজনীতিতে যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়। সোনা ব্যবসার কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের উপর বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনার শরীর ভালোই থাকবে। তাছাড়া আপনার পরিবেশ অনুকূলে থাকবে। আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। কর্মক্ষেত্রে আপনার কাজে খুশি হয়ে আপনার সিনিয়ররা আপনাকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারেন। এই সময় বড় কোনও ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। আপনি আপনার কাছের লোকদের কাছ থেকে সমর্থন পাবেন। অবিবাহিত ব্যক্তিদের এই সময়ে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications