আর্থিক দিকে উন্নতি করতে চাইলে নতুন বছরে মেনে চলুন এই টিপসগুলি

আর্থিক দিকে উন্নতি করতে চাইলে নতুন বছরে মেনে চলুন এই টিপসগুলি

২০২৩ সাল পরে গেছে, আজ পয়লা জানুয়ারি! সকলেই চান বছরের প্রথম দিন থেকে সারা বছর ভালো কাটুক। তাই এই বিশেষ দিনে সকলেই ঠাকুর মন্দিরে যান পুজো দেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো করে সময় কাটান, সারা বছর ভাল যাক এমনই আশায়। এই দিন মা লক্ষ্মীর পুজো করলেও আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে এবং পুরো বছরও ভালো যাবে। যদি আপনি সারা বছর ভালো কাটাতে চান এবং আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে মেনে চলুন এই টিপসগুলি।

সূর্যদেবকে জল দিন

সূর্যদেবকে জল দিন

নতুন বছরে আপনি যদি ভালো থাকতে চান তাহলে বছরের প্রথম দিন রবিবার ব্রহ্ম মুহূর্তে স্নান করে লাল কাপড় পরে তামার পাত্র করে সূর্যদেবকে গঙ্গাজল অর্পণ করুন। তাহলে আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে। আপনার সকল কাজে আপনি সাফল্য পাবেন। পরিবারের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। দাম্পত্য জীবনের সুখ পাবেন আপনি। পুরো বছরই আপনার ভালো যাবে। আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন। পারিবারিক অশান্তি, বিবাদ আপনার মিটে যাবে। কাজে সাফল্যের মুখ দেখবেন আপনি।

 প্রধান দরজার সামনে স্বস্তিক চিহ্ন আঁকুন

প্রধান দরজার সামনে স্বস্তিক চিহ্ন আঁকুন

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যদি আপনি নতুন বছরে ভালোভাবে থাকতে চান এবং পরিবারের সকল সদস্যদের সঙ্গে কোনও ঝামেলা, অশান্তি ছাড়া ভালোভাবে পুরো বছর কাটাতে চান তাহলে বছরের প্রথম দিন একটি স্বস্তিক চিহ্ন বাড়ির সামনে আঁকুন। না হলে ঘরে একটি নাল বাড়ির সামনে রাখুন, মূল দরজা সামনে এটি রাখলে আপনার জীবনে সাফল্য আসবে। আপনার আর্থিক দিকে অবনতি হবে না। মা লক্ষ্মী আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে ঘরে প্রবেশ করবে এবং জীবনে আপনার সাফল্যের সময়ও শুরু হবে।

নতুন বছরে বাড়িতে এগুলি আনুন

নতুন বছরে বাড়িতে এগুলি আনুন

যদি আপনি সারা বছর আর্থিক দিকে উন্নতি করতে চান, তাহলে বছরের প্রথম দিন দারিদ্র, অসহায়, গরিব মানুষদের খাবার এবং বস্ত্র দান করুন। এতে সারা বছর আপনার ভালো কাটবে। মা অন্নপূর্ণার বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। আর যদি পারেন লাফিং বুদ্ধ, ময়ূরের পালক, ধনলক্ষ্মী যন্ত্র বাড়িতে রাখুন। পারলে রুপোর হাতি ঘরে কিনে এনে রাখুন। এতে আপনার ভাগ্য খুলবে। আর আপনার জন্মকুণ্ডলীতে যে গ্রহগুলি দুর্বল স্থানে আছে তারা শক্তিশালী হবে। জীবনে সাফল্য আসবে আপনার। আর্থিক দিকে আপনার অনেক উন্নতি হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+