নতুন বছরের শুরুতেই মানুন এই টিপসগুলি, সংসারে আসবে সুখ, শান্তি
নতুন বছরের শুরুতেই মানুন এই টিপসগুলি, সংসারে আসবে সুখ, শান্তি
প্রত্যেকেই চায় নতুন বছর তার ভালো কাটুক। সুখে, আনন্দে সে কাটিয়ে দিতে পারে যেন। নতুন বছর আসতে আর বেশি দিন বাকি নেই। ২০২৩ সালটি শান্তিপূর্ণ কাটুক সবার। কারোর ঘরে যেন দারিদ্রতা না থাকে। আর্থিক অবস্থা কাটিয়ে তারা যেন জীবনে এগিয়ে যেতে পারেন এবং সুখে পরিবারকে নিয়ে বাস করতে পারেন। তার জন্য বাস্তু বিশেষজ্ঞরা কিছু টিপস দিচ্ছেন। সেগুলি মেনে চললে নতুন বছরে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন এবং ঘরে বজায় থাকবে সুখও। দেখে নিন সেই টিপসগুলি কী কী।

শঙ্খ বাড়িতে আনুন
হিন্দু ধর্মে শঙ্খকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বলা হয় শঙ্খ ভগবান বিষ্ণুর হাতে থাকে। তাই যে বাড়িতে শঙ্খ রাখা হয় সে বাড়িতে কখনোও আর্থিক অবনতি হয় না। এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপাও পেয়ে থাকেন তারা। সেই সঙ্গে সঙ্গে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করে। ঘরে কখনোও অর্থের অভাব হয় না। পরিবারের সদস্যদের সঙ্গে সুখে সংসার করা যায়। জীবনে আসে সাফল্যও। পারলে রোজ পুজো করার সময় শঙ্খে ফুঁ দিন, এতে আপনার শরীরও ভালো থাকবে।

গণেশের পুজো করুন
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যেকোনও শুভ কাজ করার আগে ভগবান গণেশের পুজো করুন। কারণ ভগবান গনেশকে প্রাপ্তির দেবতা বলেই আমরা জানি। গণেশের কৃপা যে ব্যক্তির উপর থাকে তার কখনোও সুখ, সমৃদ্ধির অভাব হয় না। তাই নতুন বছরের শুরুর আগে আপনার বাড়িতে যদি গণেশ না থাকে একটি গণেশের মূর্তি নিয়ে আসুন, তা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নিত্যদিন গণেশের পূজো করে তার মন মতন খাবার তাঁকে নিবেদন করুন। এতে আপনি গণেশের বিশেষ কৃপা পাবেন এবং সব কাজেই সাফল্য পাবেন।

তুলসী পুজো করুন
আয়ুর্বেদ মতে, তুলসী গাছকে খুব শুভ এবং উপকারী বলে মনে করা হয়। এই গাছ অত্যন্ত পবিত্র। নতুন বছরের শুরুতেই বাড়িতে তুলসী গাছ এনে তুলসী পুজো করুন। এতে পরিবারের সবকিছু ভালো হবে। সেই সঙ্গে ঘরে সুখ শান্তি বিরাজ করবে। জীবনে আসবে সাফল্যও। সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকেও আপনার অনেক উন্নতি হবে। সেই সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর কৃপাও আপনি পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications