কোন ফুল কোন দেবতাকে নিবেদন করলে তিনি রেগে যান, দেখুন

কোন ফুল কোন দেবতাকে নিবেদন করলে তিনি রেগে যান, দেখুন

আমরা দেবতাদের পুজোর সময় ফুল ছাড়া কখনই পুজো করি না। তাদের খুশি করতেই আমরা নানা রঙের ফুল ব্যবহার করে থাকি। তবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়, সব দেবতাদের সব ধরনের ফুল দেওয়া যায় না। তাতে তারা খুব রেগে যান এবং আপনার উপর থেকে আশীর্বাদের হাত সরিয়ে নেবেন। জেনে নিন কোন কোন দেবতাকে কোন ফুল দেওয়া উচিত নয়।

শিবকে ঠাকুরকে কোন ফুল দেবেন না

শিবকে ঠাকুরকে কোন ফুল দেবেন না

ভগবান মহাদেবকে আমরা দেবতাদের প্রধান বলেই মনে করি। তাকে কখনোই কেতকী ফুল দেওয়া উচিত না। বিশ্বাস করা হয় ভগবান মহাদেব এটিতে খুব রেগে যান। তার পুরো পরিবারকে ক্ষতির মুখে টেনে আনেন এবং আর্থিক অবনতিরও শিকার করে তোলেন।

এই ফুল বিষ্ণুকে দিলে তিনি রেখে যান

এই ফুল বিষ্ণুকে দিলে তিনি রেখে যান

ভগবান বিষ্ণুকে আমরা বিশ্বের রক্ষক বলেই জানি। এই দেবতাকে কখনোই মাধবী ফুল দেওয়া উচিত না। কারণ বিষ্ণু এই ফুলটি পছন্দ করেন না। এই ফুল তাকে যদি দেওয়া হয় সে খুব রেগে যান। কারণ এই ফুল মোটেও পছন্দ করেন না দেবতা বিষ্ণু।

 মা দুর্গাকে এই ফুল নিবেদন করবেন না

মা দুর্গাকে এই ফুল নিবেদন করবেন না


মা দুর্গাকে পাপড়ি ঝরে যাওয়া ফুল কখনোই নিবেদন করবেন না। সেই সঙ্গে গন্ধযুক্ত ফুল বা তীব্র গন্ধযুক্ত ফুল কখনোই মা দুর্গাকে নিবেদন করবেন না। কারণ এই ফুল মাকে নিবেদন করলে তিনি খুব রেগে যান। আপনার পরিবারকে তিনি ক্ষতির সম্মুখীন করবেন। আর্থিক দিকে আপনার নানান অবনতি হতে থাকবে। জীবনে কখনোই আপনার সাফল্য আসবে না।

সূর্যদেবকে কখনোই দেবেন না

সূর্যদেবকে কখনোই দেবেন না


পৃথিবীকে আলো ও শক্তি প্রদানকারী সূর্যদেবকে বেলপাতা কখনো নিবেদন করবেন না। পুজোর সময় এই ভুলগুলি করলে আপনার আর্থিক দিকে অনেক অবনতি হবে এবং দেবতারা খুব রেগে যাবেন। সূর্যদেবকে বেলপাতা দিলে তিনি খুব রেগে যান। আপনাকে আশীর্বাদ করবেন না বরং আপনার মাথার উপর থেকে কৃপার হাত থেকে সরিয়ে নেবেন তিনি।

 শ্রী রামকে এই ফুল দেবেন না

শ্রী রামকে এই ফুল দেবেন না

শ্রী রামকে পুজো করার সময় কখন সাদা ফুল নিবেদন করবেন না। এটাতে স্ত্রী রাম খুব রেগে যান। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, তিনি সেই সব লোকেদের কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন করে তোলেন এবং লাভের পরিবর্তে তাদের সংসারে নেমে আসে অনেক অবনতিও।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+