সূর্যাস্তের পর এই কাজগুলি করলেই বাড়িতে প্রবেশ করবে অলক্ষ্মী, আপনি করেন না তো?

প্রত্যেকটি ব্যক্তিই জীবনে সুখী হতে চান, তবে সবাই যে জীবনে খুব সুখী হন তা নয়। কঠোর পরিশ্রম করার পরেও জীবনে অনেকে সুখী হন না। কথিত আছে, দেবীর লক্ষ্মীর আশীর্বাদ না পাওয়ার কারণেই কিন্তু জীবনে এমন সমস্যা হয় অনেকেরই। দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য আপনাকে এমন কিছু কাজ আছে, সেগুলি মেনে চলতে হবে।

তবেই আপনার জীবনে সাফল্য আসবে। ভুলেও সন্ধ্যেবেলা অর্থাৎ সূর্যাস্তের পর এই কাজগুলো করবেন না। এগুলি করলে দেবী লক্ষ্মী আপনার বাড়ি থেকে বিদায় নেবে। অলক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করবে। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না আপনি। দেখুন কী কী করবেন না।

Sleeping

  • ঘুমাবেন না

ভুল করেও সন্ধ্যের সময় ঘুমাবেন না। এটা ভগবানের পুজোর সময়। এই সময় প্রার্থনা করুন, ভগবানের নাম করুন। এসময় ঘুমালে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হয় ও ঘরে দারিদ্রতা বিরাজ করে। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। জীবনে নানা সমস্যা আসবে আপনার। তাই আগেই সাবধান হোন আপনি।

  • জামাকাপড় কাঁচবেন না

সূর্যাস্তের পর, সন্ধ্যেবেলা কখনোই জামাকাপড় কাঁচবেন না। এগুলো খুব অশুভ। জামা কাপড় সন্ধ্যা হওয়ার অনেক আগে কাঁচুন। তবে রাত্রিবেলায় জামাকাপড় কাঁচা এড়িয়ে চলুন। কারণ এগুলি একদমই শুভ নয়। এতে দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হন ও তিনি রেগে গেলে কোনও কাজেই আপনিও সফলতা অর্জন করতে পারবেন না।

  • দরজা বন্ধ রাখবেন না

সূর্যাস্তের পরে মা লক্ষ্মী ঘুরতে বেরোন, তিনি যার বাড়ির দরজা খোলা পান সেখানে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করেন। তাই সন্ধ্যার সময় কখনোই ঘরের দরজা বন্ধ রাখবেন না। তার আগে ঘর, দরজা পরিষ্কার করে রাখুন। এতে আপনার বাড়িতে ঝগড়া-বিবাদ লেগে থাকলে তাও দূর হবে ও আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • শারীরিক সম্পর্ক

এইস সময়ে পুরুষ ও মহিলারা শারীরিক সম্পর্কে একদমই লিপ্ত হবেন না। এতে মা লক্ষ্মী রেগে যান। সেই সঙ্গে অন্যান্য দেবতারাও রেগে যান। এতে আপনার সন্তানের ওপর খুব খারাপ প্রভাব পরবে। তাই আগেই সাবধান হোন আপনি।

  • টাকা লেনদেন করবেন না

সন্ধ্যেবেলা কারোর সঙ্গে টাকা লেনদেন করবেন না। এতে মা লক্ষ্মী রেগে যান। এতে আপনার অর্থহানি হতে পারে, পরিবারের সমস্যা আসতে পারে। সেই সঙ্গে ভগবান বিষ্ণুও রেগে যান।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+