Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চতুর্গ্রহী যোগের শুভ প্রভাবে ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এই রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। সেই সময় তারা নানান রকম যোগও তৈরি করে থাকে। মে মাসে গ্রহের রাজা সূর্য, বুদ্ধি ও ব্যবসার দাতা বুধ, রাহু গ্রহ এবং সম্পদের দাতা শুক্র গ্রহের মিলন হবে।

এই গ্রহদের মিলনে তৈরি হবে 'চতুর্গ্রহী যোগ’। যোগের শুভ প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। চাকরিতে পদোন্নতি নিশ্চিত হবে তাঁদের। জানুন সেই রাশির ব্যক্তিদের তালিকায় কারা রয়েছেন।

astrology

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আপনি যদি ব্যবসায়ী হন সেখানে সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া আপনি হোটেল, পর্যটন, সোনার ব্যবসায়ে বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার। নতুন সম্পত্তি কিনতে পারেন আপনি। আর্থিক দিকে লাভ হবে আপনার।

  • মিথুন রাশি

যোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির ব্যক্তিদের উপরে। এই সময়ে আপনার রাশি দশম ঘরে তৈরি হবে এই শুভ যোগ। চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই সময়ে রাজনীতিতে যারা যুক্ত তাঁদের জীবনের সাফল্যের সময় শুরু হবে। এসময়ে আপনার অপ্রত্যাশিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। হঠাৎ আর্থিক লাভের সুযোগ বাড়বে। চাকরি বা ব্যবসায় বড় কোনোও পদ পেতে পারেন। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন। আপনি যা চাইবেন তাই করতে পারবেন।

  • ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময়। আপনারা অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। বাবা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। যারা চাকরি করছেন তারা নতুন চাকরির সুযোগ পেতে পারেন। আপনি যদি একজন ব্যবসায়ী হন তবে আপনি ব্যবসায় ভালো লাভ পেতে পারেন। সম্মান ও খ্যাতি বৃদ্ধি বাড়বে। নতুন পরিকল্পনা কার্যকর হবে। ব্যবসায়ীদের কাজে খুব সফলতা আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+