Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চতুর্গ্রহী যোগে হাতে টাকা, পয়সা আসবে কোন রাশির জাতকদের, আপনি কি আছেন তালিকায়?

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। চলতি মাসে সূর্য ও শুক্র গ্রহ মীন রাশিতে প্রবেশ করেছে। বর্তমানে সেখানে বিরাজ করছে রাহু ও বুধ গ্রহ।

এই চার গ্রহের মিলনে তৈরি হয়েছে 'চতুর্গ্রহী যোগ’। যে যোগ অত্যন্ত শুভ। এই সময়ে কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন। দেখুন তো আপনিও রয়েছেন কিনা সেই রাশির তালিকায়।

Chaturgrahi Yog 2024

  • মিথুন রাশি

গ্রহের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির ব্যক্তিদের ওপরে। এই সময়ে আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। সকলের কাছেই আপনি প্রশংসিত হবেন। ব্যবসার জন্য খুব ভালো সময়। এসময় আপনার আর্থিক দিয়ে খুব উন্নতি হবে। শরীর আপনার ভালোই থাকবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনারা। এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত।

  • কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। কর্মজীবনে অনেকটা এগিয়ে যেতে পারবেন। যারা বেসরকারি চাকরিতে কাজ করছেন তাদের জন্য খুব শুভ সময়। এসময় আপনার বেতন বৃদ্ধি হতে পারে। তাছাড়া আপনার কাজে আসা বাধাগুলো দূর হবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের।

  • কন্যা রাশি

যোগের শুভ প্রভাবে কন্যা রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার কাজের জায়গায় খুব সাফল্য আসবে আপনার। রাজনীতিতে যুক্ত তাদের নাম, যশ, খ্যাতি বাড়বে। দাম্পত্য জীবনে যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে বের হতে পারবেন। প্রত্যেকটি কাজেই স্ত্রীর পূর্ণ সহযোগিতা পাবেন আপনি। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যেতে পারে। অর্থলাভের সম্ভাবনা রয়েছে আপনার। আয়ের বাড়তি উৎস খুঁজে পাবেন আপনি। তাই আপনার মানসিক চাপ অনেকটাই কমবে।

  • ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময়। এসময় আপনি প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। ধনু রাশির ব্যক্তিদের প্রেম জীবনে নয়া মোড় আসতে পারে । এই সময় আপনি নতুন কিছু অর্জন করার করতে পারেন। এই সময় আপনার প্রিয়জনকে খুশি রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। তাছাড়া আপনি যদি পরিবারের সকলের সঙ্গে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। সেখানে গিয়ে আপনি সকলের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। দাম্পত্য জীবনেও আপনি খুব সুখে থাকতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+