ডিসেম্বরে আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য, বছরের শেষ সুপারমুন দেখার সুযোগ এবারই
শীতের কুয়াশায় ঢেকে থাকা ডিসেম্বর রাত আরও রূপ পাবে আকাশের আলোয়। এ মাসের পূর্ণিমা যা কোল্ড মুন নামে পরিচিত, এবার দেখা দেবে সুপারমুন রূপে। বছরের শেষ ও অন্যতম বড় চাঁদ হিসেবে এই দৃশ্য দেখতে মুখিয়ে আছেন বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানী ও আকাশপ্রেমীরা।
২০২৫ সালের ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার, সকাল ৮টা ২০ মিনিট (ইএসটি) সময় পূর্ণজ্যোৎস্নায় পৌঁছাবে চাঁদ। যদিও পূর্ণতার সময়টি দিনের বেলা, তার আগের ও পরের রাতেই দেখা মিলবে বড়, উজ্জ্বল ও মোহনীয় এক চাঁদের।

কোল্ড মুন নামের পিছনে রয়েছে শীতের কামড়। উত্তর আমেরিকার প্রথম দিকের ঠান্ডা পড়ার সময় সাধারণত এ পূর্ণিমা দেখা দেয়। প্রথাগতভাবে একে "লং নাইটস মুন" কিংবা "মুন বিফোর ইউল" নামেও ডাকা হয়।
এবার কেন এটি সুপারমুন? চাঁদের কক্ষপথ গোল নয়, সামান্য চাপা। ফলে কখনো পৃথিবীর কাছে, কখনো দূরে অবস্থান করে। যে পূর্ণিমায় চাঁদ পৃথিবীর সবচেয়ে নিকটবিন্দু 'পেরিজি'র কাছাকাছি থাকে, সেটিই সুপারমুন।
ডিসেম্বর ২০২৫এ চাঁদ পৃথিবী থেকে থাকবে মাত্র ৩,৫৭,২১৮ কিলোমিটার দূরে যা তার স্বাভাবিক দূরত্বের তুলনায় অনেক কম। পূর্ণজ্যোৎস্না ঘটবে পেরিজির মাত্র ১২ ঘণ্টা পর, ফলে তার উজ্জ্বলতা ও আকার হবে নজরকাড়া।
আরও একটি বিশেষ দিক এটি হবে বছরের সবচেয়ে উঁচুতে ওঠা পূর্ণিমা উত্তর গোলার্ধের আকাশে। সূর্য শীত অয়নান্তের সময় নিচে নামে, আর পূর্ণিমা ঠিক তার বিপরীত দিকে থেকে উচ্চে উঠে পড়ে। ফলে ডিসেম্বরের চাঁদ এবার অত্যন্ত খাড়া হয়ে রাতের আকাশ চিরে যাবে।
কোথায় ও কখন দেখলে সবচেয়ে ভালো দেখা যাবে?
পূর্ণিমা সবচেয়ে মনোমুগ্ধকর দেখায় যখন এটি সূর্যাস্তের পর ঠিক পূর্ব দিগন্তে ওঠে।
৫ ডিসেম্বর, শুক্রবার রাতেই দেখা যাবে এর সেরা রূপ, সূর্য অস্ত যাওয়ার প্রায় ২৫ মিনিট পর চাঁদ উঠে আসবে।
নিউ ইয়র্কে সূর্যাস্ত ৪:২৯ PM, চাঁদোদয় ৪:৫৬ PM
লস অ্যাঞ্জেলেসে সূর্যাস্ত ৪:৪৩ PM, চাঁদোদয় ৫:২৭ PM
খোলা মেঠো, পাহাড়ি উঁচু ভূমি কিংবা পূর্বমুখী খোলা জায়গা যেখানেই দিগন্ত স্পষ্ট দেখা যায়, সেখান থেকেই মিলবে সেরা দৃশ্য।
সুপারমুনকে বড় মনে হয় কেন?
চাঁদ দিগন্তে থাকলে আমাদের চোখে এটি আরও বড় দেখায়। এ ঘটনাকে বলা হয় "মুন ইলিউশন" যেখানে আশপাশের গাছ, বিল্ডিং বা পর্বতমালা চাঁদকে বাস্তবের তুলনায় বিশাল মনে করায়। নাসা বলছে, এই মনস্তাত্ত্বিক প্রভাবের কারণ এখনো পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি।
উত্তর আমেরিকায় শীতের সূচনালগ্নে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়াকে কেন্দ্র করেই কোল্ড মুন নামটি প্রচলিত।
চাঁদ পেরিজির ঠিক কাছাকাছি অবস্থায় পূর্ণজ্যোৎস্নায় পৌঁছানোর কারণে এটি স্বাভাবিকের তুলনায় বড় ও উজ্জ্বল দেখাবে যাকে সুপারমুন বলা হয়।












Click it and Unblock the Notifications