শনিদেবের কৃপায় এই মূলাঙ্কের ব্যক্তিরা সাহসী, পরিশ্রমী হন, কেমন মানুষ হন এরা
জ্যোতিষশাস্ত্রে শনিদেবের বিশেষ গুরুত্ব আছে। শনিকে কর্মদাতা গ্রহ বলে মনে করা হয়। যে ব্যক্তির ওপর এই গ্রহের শুভ দৃষ্টি পরে, তাদের জীবনে সফলতা লেগেই থাকে। আবার এমন অনেক রাশির ব্যক্তিরা রয়েছেন, যাদের ওপর অশুভ দৃষ্টি পড়ে, তাদের জীবনে নানান সমস্যা আসে।
যে ব্যক্তিরা ৮, ১৭, ২৬ তারিখে জন্মগ্রহণ করেছেন। তাদের মূলাঙ্ক ৮। এই মূলাঙ্কের ব্যক্তিদের ওপর শনি গ্রহের বিশেষ প্রভাব থাকে। তাই তারা সকল কাজেই এগিয়ে যেতে পারেন। কেমন মানুষ হন এই মূলাঙ্কের ব্যক্তিরা, জানুন।

- চাকরি থেকে ব্যবসায় সাফল্য পান এরা
সংখ্যাতত্ত্ব অনুসারে, যে সকল ব্যক্তিদের মূলাঙ্ক ৮, তাদের জীবনে সফলতা লেগেই থাকে। এরা জীবনে খুব সুখী ব্যক্তি হন। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল এরা। ৩০ বছর বয়সের পরে এরা জীবনে সফলতা পান। এই লোকেরা শনিদেবের বিশেষ কৃপা পাওয়ায় এদের চাকরি থেকে ব্যবসায় সফলতা আসে। কোনও কাজেই এরা পিছিয়ে পড়েন না। মনের মানুষের সঙ্গেও ভালো থাকতে পারেন। এরা খুব সাহসী ব্যক্তি হয়ে থাকেন।
- কঠোর পরিশ্রমী ব্যক্তি হন এরা
এই মূলাঙ্কের ব্যক্তিরা খুব স্বাধীন ভাবে থাকতে পছন্দ করে। এরা কাউকে তোষামোদ করেন না । এরা জীবনে যা চান তাই করতে পারেন। এরা শান্ত স্বভাবের মানুষ হন। ভাগ্যের দ্বার সর্বদাই খোলা থাকে এদের। কোনও কাজের দায়িত্ব নিলে এরা সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত এরা হাল ছাড়ে না। এরা কঠোর পরিশ্রমী ব্যক্তি হন। তাই তারা সকল কাজে সফলতা অর্জন করতে পারেন। এরা বিলাসবহুল ভাবে জীবন কাটাতে খুব ভালোবাসেন।
- কেরিয়ারে সফলতা পান এরা
৮ মূলাঙ্কের ব্যক্তিদের উপর শনি গ্রহের বিশেষ প্রভাব থাকে। এরা অটোমোবাইল, ইলেকট্রনিক্স, পাইকারি ব্যবসা, সাংবাদিকতা কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে জীবনে খুব সফলতা অর্জন করতে পারেন। এরা অনেক অর্থ উপার্জন করতে পারেন। জীবনে কেরিয়ারে সফলতা অর্জন করতে পারেন। এদের ভাগ্যের দরজা সর্বদাই খোলা থাকে। এরা জীবনে যা চান তাই করতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications