Ayodhya Ram mandir: ভূমিপুজোর শুভ ক্ষণ ও রাহুকাল নিয়ে শাস্ত্র মতে তাৎপর্য একনজরে
Ayodhya Ram mandir: ভূমিপুজোর শুভ ক্ষণ ও রাহুকাল নিয়ে শাস্ত্র মতে তাৎপর্য একনজরে
রাত পোহালেই দেশে আরও এক ঐতিহাসিক দিন। উত্তরপ্রদেশের অযোধ্যায় ধুমধাম সহকারে আয়োজিত হতে যাচ্ছে রামমন্দিরের শিলান্যাসের পুজো। দেশের তাবড় রথী মহারথীরা সেখানে উপস্থিত থাকছেন। সমারোহে থাকবেন ১৩৫ জন পুরোহিতও। এই বিশেষ পুজোরীতি ঘিরে কিছু তথ্য একনজরে।

৪ অগাস্ট থেকেই শুরু পুজো
৪ অগাস্ট থেকে বৈদিক মন্ত্র ধ্বনিত হতে শুরু করেছে রামমন্দির এলাকায়। সেখানে আজ সমার্চনা পুজো হবে। বলা হচ্ছে, রামের পদার্পণের আগে মন্দিরে প্রদীপ দান করার আগে সমার্চনা সম্পন্ন হবে। একাধিক ধাপে পুজো সম্পন্ন হবে।

কাদের পুজো সম্পন্ন হবে?
রামমন্দির প্রতিষ্ঠার পর যাতে বিশ্ব শুভ ঘটনা ঘটে , তার জন্য একাধিক দেবদেবীর পুজোপাঠ হবে। রামচন্দ্র সহ তাঁর ভাইদের ও স্ত্রী সীতাদেবীরও পুজো হবে অযোধ্যায়। এরপরই শুরু হবে রামমন্দিরের পুজো পাঠ।

পুজোর শুভক্ষণ
এই সময়ক্ষণ শুরু হবে ১২:৪৪ মিনিট ৮ সেকেন্ডে। আর তা শেষ হবে ১২:৪৪ মিনিট ৪০ সেকেন্ডে। এই ৩২ সেকেন্ডে একাধিক রীতিনীতি সম্পন্ন করাই পুরোহিতদের কাছে বড় চ্যালেঞ্জ।

শাস্ত্র মতে কোন প্রভাব?
জ্যোতিষবিদ উন্নিকৃষ্ণান পানিকারের (তামিলনাড়ুর প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ব্যক্তিগত জ্যোতিষি) মতে, চত্তায়াম নক্ষত্রের মধ্যে দিনটি পড়ছে। সঙ্গে রয়েছে কুম্ভ রাশির প্রশান্তির প্রভাব। গোটা দিনটি জুড়ে ৯ টি ভালো মুহূর্ত রয়েছে। যা বহুকাল জ্যোতিষশাস্ত্রে দেখা যায়নি বলে তাঁর দাবি।

কেন শ্রাবণে পুজো?
হিন্দু শাস্ত্র মতে , শ্রাবণ মাসে যেকোনও কাজই শুভ হয়। তাই শ্রাবণ মাসের তারিখ রাখা হয়েছে রাম জন্মভূমির শিলান্যাসের দিন। তবে দুপুর ১২ টার আগে সেদিন ভিত্তি প্রস্তরের কাজ ও পুজোপাঠ সমাপন করতে হবে বলে জ্যোতিষবিদদের দাবি। তারপর থেকেই রাহুকাল শুরু হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications