২০২১ সালে প্রেম জীবন কেমন কাটতে চলেছে! জানুন রাশিফলে

২০২১ সালে প্রেম জীবন কেমন কাটতে চলেছে! জানুন রাশিফলে

নতুন বছরে সকলেরই কিছু না কিছু আশার জায়গা থাকে। ২০২০ সালে যেভাবে একের পর এক খারাপ ঘটনা মহামারীকে কেন্দ্র করে ঘটে গিয়েছে, তারপর ২০২১ সালে পরিস্থিতি পাল্টে নেওয়ার আশা নিয়ে ২০২১ সালের দিকে তাকিয়ে মানুষ। এমন এক পরিস্থিতিতে দেখে নেওয়া যাক ২০২১ সালে প্রেম জীবন কেমন কাটতে চলেছে ? দেখে নেওয়া যাক তা রাশিফলে।

 মেষ

মেষ

২০২১ সাল শুরু থেকেই প্রেমের পক্ষে খুবই ভালো বছর। প্রেম বা রোম্যান্স নিয়ে খারাপ ভাবনা বন্দ করুন। সম্পর্কে যদি সময় দেন বা একে অপরে স্পেস দেন তাহলে সুখের মুখ দেখতে পাবেন। তবে মে মাসের পর থেকে একটু খারাপ সময় আসতে পারে। অগাস্টের পর সময় ভালো কাটবে প্রেমের ক্ষেত্রে।

 বৃষ

বৃষ

বৃষ রাশির জাতক জাতিকারা এই ২০২১ সালে প্রেমের ক্ষেত্রে অনেকটাই হালকাভাবে জীবন কাটাতে পারবেন। তবে সম্পর্কের ক্ষেত্রে একটু ধৈর্য ধরলেই সম্পর্কের বাঁধন শক্ত হবে। এপ্রিল মাসের পর থেকে প্রেম ভাগ্য তুঙ্গে থাকবে। তবে সময়ে সময়ে আপনার সঙ্গী আপনার ওপর বিনা কারণে রেগে যেতে পারেন। তা ধৈর্য ধরে সামলাতে হবে।

মিথুন

মিথুন

মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত আবেগপূর্ণ। এই বছরে প্রেমের ক্ষেত্রে আপনারা ভাগ্যবান হয়ে উঠবেন। এবছর প্রেমের ক্ষেত্রে বড়সড় সারপ্রাইজ পেতে পারেন। গত বছরে যদি সম্পর্কে কোনও ভুলভ্রান্তি হয়ে থাকে, বা ভুল বোঝাবুঝি হয়, তাহলে তা এই বছর মিটে যাবে।

 কর্কট

কর্কট

সঙ্গীর কাছে যা প্রতিশ্রুতি রেখেছেন , তাতে নজর দিন। ২০২১ সাল আপনার প্রেম জীবনে কিছু অপ্রীতিকর মুহূর্ত নিয়ে আসতে পারে। পরিবার ও প্রাণের মানুষকে সময় কম দেওয়া নিয়ে সংঘাতের মাত্রা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে আপনার সঙ্গীকে গুরুত্ব দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 সিংহ

সিংহ

রোম্যান্সের ক্ষেত্রে ২০২১ আপনার জীবনে বড় দরজা খুলে দেবে। প্রেম পরতে পরতে উপভোগ করার আনন্দ আপনি ২০২১ সালে পাবেন। এপ্রিল থেকে জুন মাস প্রেমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ২০২১ সালের মাঝের সময়টায় আপনার প্রেমের বিষয়ে আপনাকে সংবেদনশীল হতে হবে। যাঁরা সিঙ্গল তাঁরা প্রেমের বিষয়ে অক্টোবরের দিকে সাবধান হোন। কাউকে মনের কথা বলার জন্য ২০২১ সাল সেরা!

কন্যা

কন্যা

২০২১ সালে কন্যা রাশির জাতক জাতিকারা নতুন করে প্রেমে পড়তে পারেন। যাঁরা প্রেমের বিষয়ে ক্রাশকে নিত্যদিন স্বপ্নে দেখছেন, তাঁদের জন্য এই বছর কেল্লাফতে হতে পারে! কাউকে মনের কথা জানাতে চাইলে বলতে পারেন। বিয়ের বিষয়ে এগিয়ে যেতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকারা একটু সামলে চলতে হবে।

তুলা

তুলা

২০২১ সাল জুড়ে প্রেমের ক্ষেত্রে একের পর এক সারপ্রাইজ পেতে পারেন আপনি। একা থাকলে ২০২১ সালেই হতে পারে বিয়ে। কিম্বা পেতে পারেন ২০২১ সালেই মনের মানুষের খোঁজ। বন্ধুবান্ধবের মাধ্যমে এই আলাপ পরিচিতি হতে পারে। প্রেমজীবনে ২০২১ সালে বহু উত্থান পতন , থাকলেও ২০২১ আপনার সামনে বড় সুযোগ এনে দেবে। প্রেমে স্থিরতা ফিরে পাবেন।

ধনু

ধনু

ধনু রাশির জাতক জাতিকারা ২০২১ সাল প্রেমভাগ্য আপনার তুঙ্গে থাকবে। প্রমের ক্ষেত্রে বড়সড় সাফল্য পেতে পারেন আপনি। গত বছর থেকে নতুন কোন সম্পর্ক তৈরি হলে, তা এই বছরেও আপনি ধরে রাখবেনষ সঙ্গীর যত্ন নিতে আপনার জুড়ে মেলা ভার! সহজেই সঙ্গীর মন জয় করে নিতে পারবেন আপনি।

মকর

মকর

মকর রাশির জাতক জাতিকারা ২০২১ সালে প্রেম জীবনে অনেক স্থিরা উপভোগ করতে পারবেন। বছরের প্রথমভাগে জুন পর্যন্ত প্রেমের ক্ষেত্রে ভাগ্য তুঙ্গে থাকবে। এই সময়ে অনেকে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন। অনেকেই এই বছর সম্পর্কে সিরিয়াস হওয়ার দিকে এগোবেন।

কুম্ভ

কুম্ভ

কুম্ভ রাশির জাতক জাতিকারা ২০২১ সালে নতুন করে রোম্যান্টিক সম্পর্কে নিডেকে আবদ্ধ করতে পারেন। এই বছর কুম্ভ রাশির কাছে প্রেমের বছর। ফলে প্রেমের ক্ষেত্রে আত্মবিশ্বাসও এই বছর তুঙ্গে থাকবে। এপ্রিল , মে, অগাস্ট, সেপ্টেম্বর, ডিসেম্বর কুম্ভ রাশির ক্ষেত্রে লাকি মাস হতে পারে প্রেমের জন্য।

 মীন

মীন

নিজের 'স্পেশ্যাল' মানুষটিকে যদি আপনি খুঁজতে থাকেন, তাহলে জানিয়ে রাখা ভালো , যে ২০১১ সালে সেই মানুষটিকে আপনি পাবেন। বাস্তবে থেকে বাস্তবটা উপভোগ করতে হবে প্রেমের জন্য ২০২১ সাল আপনাকে সুখ দিতে পারে। আপনার সম্পর্কের বাঁধন ২০২১ সালে অনেকটাই শক্ত হবে।

বৃশ্চিক

বৃশ্চিক

সম্পর্কের দিকে আরও এগিয়ে যাবেন আপনারা। প্রেমের ক্ষেত্রে বহু কাঙ্খিত শান্তি ২০২১ আপনাকে দেবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে পারে এই বছর। যাঁরা বিয়ে করবেন ভাবছেন,তাঁরা এগিয়ে যেতে পারে বড় সিদ্ধান্তের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+