শীঘ্রই প্রকাশিত হবে তেলেঙ্গানার কমন এন্ট্রান্স টেস্টের ফল, জানতে চোখ রাখুন এই ওয়েবসাইটে
তেলেঙ্গানার ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ও মেডিকাল কমন এন্ট্রান্স টেস্টের ফল জানা যাবে eamcet.tsche.ac.in এই ওয়েবসাইট থেকে।
২০১৮ সালের তেলেঙ্গানা রাজ্যের ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ও মেডিকাল কমন এন্ট্রান্স টেস্টের ফল জানা যাবে বোর্ডের সরকারি ওয়েবসাইট eamcet.tsche.ac.in থেকে। সরকারি ঘোষণা না হলেও আজ কালের মধ্যেই ফল প্রকাশিত হতে পারে বলে মনে করা হচ্ছে। ফল গত ২ থেকে ৭ মের মধ্যে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। মার্চে হয় অনলাইন রেজিস্ট্রেশন। পরীক্ষা দিয়েছেন প্রায় ২ লক্ষ ছাত্রছাত্রী।

এই পরীক্ষা দিয়ে কৃষি, চিকিৎসা ও ইঞ্জিনিয়ারিং-এর বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করার সুযোগ পাওয়া যায়। এর মধ্যে আছে, বি.এসসি.(অনার্স) এগ্রিকালচার, বি.এসসি.(অনার্স) হর্টিকালচার, বি.এসসি.(ফরেস্ট্রি), বি.ভি.এসসি অ্যান্ড অ্যানিম্যাল হাসব্যান্ড্রি, বি.এফ.এস.সি., বি.টেক. (ফুড টেকনোলজি), বি. ফার্ম. (বাই.পি.সি.), বি.টেক. (বায়ো-টেকনোলজি), ফার্ম-ডি (বাই.পি.সি.), বি.ই. / বি.টেক., বি.টেক. (এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং), বি.টেক. (এমপিসি), বি.টেক. (ডেয়ারি টেকনোলজি)-এর মতো বিষয়।
অন্ধ্রপ্রদেশের কমন এন্ট্রান্স টেস্টের ফল এরমধ্যেই প্রকাশিত হয়েছে। এপি ইএএমসিইটি-২০১৮ তে প্রথম হয়েছেন ভোগি সুরজ কৃষ্ণ। তিনি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (মেইন)-এও শীর্ষস্থান পেয়েছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications