কৃষকদের আয় বৃদ্ধি করতে পদক্ষেপ মোদী সরকারের! বাড়ানো হল রবি শস্যের ন্যুনতম সহায়ক মূল্য
কৃষকদের আয় বৃদ্ধি করতে উল্লেখযোগ্য পদক্ষেপ মোদী সরকারের।
কৃষকদের আয় বৃদ্ধি করতে উল্লেখযোগ্য পদক্ষেপ মোদী সরকারের। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এদিন ক্যাবিনেট বৈঠকে কৃষিপণ্যের ন্যুনতম সহায়ক মূল্য বাড়াতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুইন্টাল পিছু গমের ন্যুনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে ৮৫ টাকা। যার দাম দিয়ে দাঁড়িয়েছে ১৯২৫ টাকা। অন্যদিকে বাড়ানো হয়েছে ডালের সহায়ক মূল্যও। বৃদ্ধির পরিমাণ কুইন্টাল পিছু ৩২৫ টাকা। ন্যুনতম সহায়ক মূল্যেই সরকার কৃষকদের কাছ থেকে শস্য কিনে থাকে।

ক্যাবিনেট বৈঠকের পর হওয়া সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, কৃষকদের আয় বাড়াতে ক্যাবিনেটে রবি ফসলের সহায়ক মূল্য বাড়ানো হয়েছে।
এদিন অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি কুইন্টাল পিছু গমের সহায়ক মূল্য ৮৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। যার ফলে গমের সহায়ক মূল্য গিয়ে দাঁড়াচ্ছে ১৯২৫ টাকায়। গত বছরে যার দাম ছিল কুইন্টাল পিছু ১৮৪০ টাকা।
বার্লির ন্যুনতম সহায়ক মূল্যও কুইন্টাল পিচু ৮৫ টাকা বাড়ানা হয়েছে। গত বছর যেখানে দাম ছিল ১,৪৪০ টাকা, এবার সেই দাম বাড়িয়ে করা হয়েছে ১, ৫২৫ টাকা।
মসুর ডালের সহায়ক মূল্য কুইন্টাল পিছু বাড়ানো হয়েছে ৩২৫ টাকা। গত বছর যেখানে দাম ছিল ৪৪৭৫ টাকা, এবার তা বাড়িয়ে করা হয়েছে ৪,৮০০ টাকা।
তৈল বীজের ন্যুনতম সহায়ক মূল্য কুইন্টাল পিছু ২২৫ টাকা বাড়ানো হয়েছে। গত বছর কুইন্টাল পিছু দাম ছিল ৪২০০ টাকা। এবার তা বাড়িয়ে করা হয়েছে ৪৪২৫ টাকা।
এদের মধ্যে গম হল প্রধান রবি ফসল। যার বপন শুরু হবে আগামী মাসে। যা পরের এপ্রিলে বাজারে আসবে।












Click it and Unblock the Notifications