ঘরে-বাইরে বিরোধ সত্ত্বেও লোকসভায় পাশ দুটি গুরুত্বপূর্ণ কৃষি বিল
বৃহস্পতিবার লোকসভায় পাশ হল দুটি কৃষি বিল - ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স বিল ২০২০ এবং ফার্মার্স এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল ২০২০। যদিও কংগ্রেস, ডিএমকে-র সাংসদেরা ভোটাভুটির সময় সংসদ থেকে বেরিয়ে যান।

দুটি বিল পাশ
সংসদের নিম্নকক্ষে যে দুটি বিল পাশ হল তা মূলত কৃষি মার্কেটিংয়ের সংষ্কারকে মাথায় রেখে করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন, এই বিল লাইসেন্স রাজ-কে নিশ্চিহ্ন করবে। এবং কৃষকেরা নিজেদের ইচ্ছেমতো তাঁদের উতপাদিত পণ্য বিক্রি করতে পারবেন।

সঙ্গী দলের সাংসদের ইস্তফা
এই ঘটনাকে কেন্দ্র করে চাপে পড়ে গিয়েছে শাসক শিবিরও। শিরোমণি অকালি দল যা শাসক শিবিরের অংশীদার, সেই দলের সাংসদ তথা মন্ত্রী হরসিমরত কউর বাদল মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন বিলের প্রতিবাদ জানিয়ে। তার আগে শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল তাঁর ইস্তফার বিষয়টি স্পষ্ট করে দেন।

কংগ্রেসের বিক্ষোভ
তার আগে পাঞ্জাবের কংগ্রেস সাংসদেরা সংসদ চত্বরেই কৃষি বিলে কপি পুড়িয়ে প্রতিবাদ জানান। সংসদ চত্বরে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখানো হয়।

মোদীর দাবি
বিরোধী কংগ্রেস এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তবে টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের আশ্বস্ত করেছেন। জানিয়েছেন, ন্যূনতম সহায়ক মূল্য হোক অথবা সরকারের সাহায্য- সবই আগের মতোই থাকবে। বদলে আরও বাড়তি সুবিধা কৃষকেরা পাবেন ও স্বনির্ভরতার পথে এগোবেন।












Click it and Unblock the Notifications