'ধান ক্ষেতে হোক বিউটি কনটেস্ট', বিজেপি মন্ত্রীর এই প্রস্তাবের নেপথ্যের ব্যাখ্যা কী জানেন

এবার থেকে ধানের ক্ষেতের মাঝে আয়োজন করা হোক 'বিউটি কনটেস্ট'। এমনই প্রস্তাব রেখেছেন বিজেপি শাসিত গোয়ার কৃষিমন্ত্রী বিজয় সারদেশাই।

এবার থেকে ধানের ক্ষেতের মাঝে আয়োজন করা হোক 'বিউটি কনটেস্ট'। এমনই প্রস্তাব রেখেছেন বিজেপি শাসিত গোয়ার কৃষিমন্ত্রী বিজয় সারদেশাই। এরকম প্রস্তাবের নেপথ্যে মূল উদ্দেশ্য হল, যুব সমাজের মধ্যে যাতে চাষাবাদের প্রতি আগ্রহ বাড়ানো যায়।

ধান ক্ষেতে হোক বিউটি কনটেস্ট, বিজেপি মন্ত্রীর এই প্রস্তাবের নেপথ্যের ব্যাখ্যা কী জানেন

গোয়া বিধানসভায় কৃষি বিষয়ক অনুমোদন সংক্রান্ত এক আলোচনা চলছিল। সেই সময়ে বক্তব্য রাখেন গোয়ার কৃষিমন্ত্রী বিজয় সারদেশাই। তিনি বলেন, কৃষিকে আরও আকর্ষণীয় পেশা হিসাবে তুলে ধরতে উদ্যোগ নিতে হবে। এই বিষয়টির ওপর জোর দিয়ে তিনি বলেন, 'যদি আপনারা চান, তাহলে ধান ক্ষেতে আয়োজন করতে পারেন বিউটি কনটেস্ট। যাতে সেখানে যুবকরা আসেন। এটা করতে পারেন। যুব সমাজ যাতে ক্ষেতে আসে, তার জন্য যাবতীয় উদ্য়োগ নিতে হবে।'

এর আগে, 'কসমিক ফার্মিং' এর জন্য ক্ষেতে চাষিদের বেদিক মন্ত্র উচ্চারণের কথাও বলেন সারদেশাই। চাষাবাদ আরও বাড়াতে এই পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়াও ঐতিহ্যবাহী বেশ কিছু নিয়মের মাধ্যমে চাষাবাদ বাড়ানোর পরামর্শ দেন গোয়ার কৃষিমন্ত্রী বিজয় সারদেশাই। উল্লেখ্য, গোয়ায় বহুদিন ধরেই কৃষির বেহাল দশা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এনিয়ে বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সোচ্চার হয়েছে একটি সমাজ সেবী সংগঠনও। তাদের সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+