৭৫০ কেজি পেঁয়াজ বেচে মাত্র ১০৬৪ টাকা! প্রতিবাদে অভিনব কাণ্ড কৃষকের
এক পেঁয়াজ চাষি ৭৫০ কেজি পেঁয়াজ বেচে পেয়েছেন ১০৬৪ টাকা। প্রতিবাদে সেই টাকা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠিয়ে দিয়েছেন।
মহারাষ্ট্রের নাসিক জেলা দেশের পেঁয়াজ উৎপাদনের অর্ধেক করে থাকে। আর সেখানের চাষি ফসলের দাম পাচ্ছেন না। এক পেঁয়াজ চাষি ৭৫০ কেজি পেঁয়াজ বেচে পেয়েছেন ১০৬৪ টাকা। প্রতিবাদে সেই টাকা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠিয়ে দিয়েছেন।

কৃষকের নাম সঞ্জয় সাঠে। তিনি নাসিক জেলার নিপহাড় তহসিলের বাসিন্দা। ২০১০ সালে তিনি কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের প্রতিনিধি হয়ে বারাক ওবামার সঙ্গে দেখা করেছিলেন। সঞ্জয় বলেছেন, গত সপ্তাহে ৭৫০ কেজি পেঁয়াজ আমি পাইকারি দামে বেচে ১ টাকার সামান্য বেশি কেজিতে পেয়েছি। চার মাসের ঘাম ঝরানো পরিশ্রমের পর এই টাকা পাওয়া কষ্টের। তাই প্রতিবাদে সেই টাকা আমি প্রধানমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা ফান্ডে জমা করেছি। টাকা জমা করতে অতিরিক্ত ৫৪ টাকা খরচ হয়েছে বলেও জানিয়েছেন সঞ্জয়।
এই চাষি জানিয়েছেন, তিনি কোনও দলের পক্ষে নন। তবে সরকার কৃষকদের দুর্দশায় যেভাবে আচরণ করেছে তাতে ক্ষোভ হওয়াই স্বাভাবিক। এই কৃষক সরকারি নানা অনুষ্ঠানে এমনকী আকাশবাণীতেও রেডিও অনুষ্ঠান করেছেন।












Click it and Unblock the Notifications