আত্মনির্ভর ভারত আর্থিক প্যাকেজ: কৃষকদের আয় বাড়াতে বদল করা হবে আইন, ঘোষণা অর্থমন্ত্রীর

আত্মনির্ভর ভারত আর্থিক প্যাকেজ: কৃষকদের আয় বাড়াতে বদল করা হবে আইন, ঘোষণা অর্থমন্ত্রীর

আত্মনির্ভর ভারত প্যাকেজের তৃতীয় দফার ঘোষণায় কৃষকদের স্বার্থে বড় সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই পরিস্থিতিতে দেশের কৃষকদের আয় বৃদ্ধিতে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন তিনি। যাতে কৃষকরা দেশের সর্বত্র অবাধে ফসল বিক্রি করতে পারেন তার জন্য অত্যাবশ্যকীয় পণ্য আইনে সংশোধন আনা হবে বলে জানিয়েছেন তিনি।

আইন সংশোধন

আইন সংশোধন

কৃষকরা যাতে ফসলের সঠিক দাম পান এখন সেদিকেই গুরুত্ব দিয়ে দেখবে সরকার। তাই অত্যাবশ্যকীয় পণ্য আইনে সংশোধন এনে তাঁদের কৃষিজ পণ্য বিক্রির সীমাবদ্ধতা দূর করা হবে। দেশের যেকোনও প্রান্তে যেখানে কৃষকরা ভাল দাম পাবেন সেখানেই তাঁরা সফল বিক্রি করতে পারবেন। এমন আইন তৈরি করা হবে।

কৃষকদের আয় বৃদ্ধি

কৃষকদের আয় বৃদ্ধি

করোনা আবহে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে কৃষকদের আয় বৃদ্ধিই মূল লক্ষ্য হয়ে উঠেছে মোদী সরকারের। তাই মোদী সরকার চাইছে কৃষকরা ফসলের সঠিক দাম পান। তাই তাঁদের ফসল পরিবহণে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। আন্তঃরাজ্য ফসল পরিবহণে কোনও বাধা থাকবে না বলে জানানো হয়েছে। বিশেষ করে পচনলীশ ফসলের পরিবহণে ছাড় দেওয়া হবে বলে এদিন ঘোষণা করেছেন নির্মলা সীতারামন।

কৃষি পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ

কৃষি পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ

আত্মনির্ভর ভারত আর্থিক প্যাকেজে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি পরিকাঠামো উন্নয়নে। এর আওতায় থাকছে শস্য ভান্ডার, হীম ঘর এবং শস্য সংরক্ষণ। এই তিনটি ক্ষেত্রেই পরিকাঠামো উন্নয়ন করা হবে। তাতে কৃষিজ পণ্যের আদান প্রসাদ দেশে অনেকটাই সুগম হবে এমনকী ডিমান্ড এবং সাপ্লাই চেনও ঠিক থাকবে।

সশ্য মজুতের সীমা থাকবে না

সশ্য মজুতের সীমা থাকবে না

কৃষকদের স্বার্থেই শস্য মজুতের সীমায় ছাড় দেওয়া হয়েছে। কারণ তবেই ডিমান্ড এবং সাপ্লাই চেন ঠিক থাকবে। যাতে ফড়েরা কোনও ভাবে থাবা বসাতে না পারে সেকারণেই কৃষকদের ফসল বিক্রির সীমাবন্ধতা তুলে দেওয়ার কথা ভাবছে মোদী সরকার। সেকারণেই আইন শোধনের চিন্তাভাবনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+