যোগী আদিত্যনাথের ৬ বছর ও ভারতীয় রাজনীতিতে ব্র্যান্ড-যোগীর নতুন মাইলফলক

যোগী আদিত্যনাথ উত্তপ্রদেশের রাজনীতিতে প্রবেশ করেছেন ৬ বছর। এই ৬ বছরেই ব্র্যান্ড-যোগীতে পরিণত করেছেন নিজেকে। ভারতীয় রাজনীতিতে তৈরি হয়েছে নতুন মাইলফলক। গোরক্ষপুরের সন্ন্যাসী থেকে ভারতীয় রাজনীতির ব্যান্ডে নতুন তারা হয়ে ওঠা তো মুখের কথা নয়। এই যাত্রায় সফলভাবে নিজেকে প্রতিস্থাপিত করতে পেরেছেন তিনি।

সবাই অবাক করে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের কুর্সিতে

সবাই অবাক করে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের কুর্সিতে

যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ রাজনীতির মুখ হয়ে ওঠেন ২০১৭ সালে। তারপর ফের ২০২২ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসেন যোগী আদিত্যনাথ। ২৫ মার্চ তিনি দ্বিতীয় মেয়াদে এক বছর পূর্ণ করেছেন। উত্তরপ্রদেশে তাঁর নেতৃত্বের ৬ বছর পূর্ণ হয়েছে। এখানে উল্লেখ্য ৬ বছর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যখন যোগী আদিত্যনাথের নাম ঘোষণা হয়েছিল, তখন সবাই অবাক হয়ে গিয়েছিল।

ধ্রুব্রতারার মতো প্রতিভাত হয়েছিলেন যোগী আদিত্যনাথ

ধ্রুব্রতারার মতো প্রতিভাত হয়েছিলেন যোগী আদিত্যনাথ

২০১৭ সালে ১৪ বছর পর বিজেপি ক্ষমতায় ফিরেছিল উত্তরপ্রদেশে। তারপর ২০২২-এ ফের ক্ষমতায় এসে মিথ ভেঙে দিয়েছিল বিজেপি। যোগী আদিত্যনাথের নেতৃত্বে নতুন ইতিহাস তৈরি হয়েছিল। ২০১৭-য় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার জন্য উত্তরপ্রদেশে বড় বড় নাম উঠে এসেছিল। তারপর সবাইকে সরিয়ে ধ্রুব্রতারার মতো প্রতিভাত হয়েছিলেন যোগী আদিত্যনাথ।

৬ বছরে বিজেপিকে নতুন করে প্রতিষ্ঠা দিয়েছেন

৬ বছরে বিজেপিকে নতুন করে প্রতিষ্ঠা দিয়েছেন

দেশের প্রায় সমস্ত রাজনৈতিক বিশেষজ্ঞদের অবাক করে গোরক্ষপুরের সাংসদ যোগী আদিত্যনাথকে কুর্সিতে বসিয়েছিল বিজেপি। সেই যোগী আদিত্যনাথ তার পরের ৬ বছরে বিজেপিকে নতুন করে প্রতিষ্ঠা দিয়েছেন উত্তরপ্রদেশের রাজনীতিতে। তাঁর সুযোগ্য নেতৃত্বে বিজেপি ২০২২-এ আবার ফিরে আসতে পেরেছেন উত্তরপ্রদেশে। দ্বিতীয় মেয়াদে তিনি ইতিমধ্যেই বর্ষপূর্তি করে ফেলেছেন।

হিন্দুত্বের পোস্টার বয় হিসাবে পরিচিতি মুছে ব্র্যান্ড যোগী

হিন্দুত্বের পোস্টার বয় হিসাবে পরিচিতি মুছে ব্র্যান্ড যোগী

দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিকীতে তিনি প্রকাশ করেছেন 'চাহ সাল-ইউপি খুশহাল' পুস্তিকা। পূর্ব উত্তরপ্রদেশের হিন্দুত্বের পোস্টার বয় হিসাবে পরিচিত একজন ব্যক্তি কীভাবে উত্তরপ্রদেশে উন্নয়নে একটি নতুন যুগের সূচনা করেছিলেন সেই কথা বলা হয়েছে এই পুস্তিকায়। পুস্তিকায় তুলে ধরা হয়েছে যোগী আদিত্যনাথের দীর্ঘ পথ পাড়ির কথা।

যোগী-ব্র্যান্ড উত্তরপ্রদেশের বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে সড়কপথে

যোগী-ব্র্যান্ড উত্তরপ্রদেশের বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে সড়কপথে

যোগী-ব্র্যান্ড উত্তরপ্রদেশের বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে। যোগী আদিত্যনাথ বলেন, "পূর্ব উত্তরপ্রদেশ আজ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এবং বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত। পশ্চিম উত্তরপ্রদেশকে মধ্য উত্তরপ্রদেশ ও পূর্ব উত্তরপ্রদেশের সঙ্গে যুক্ত করতে গঙ্গা এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত গতিতে চলছে। আমাদের প্রচেষ্টা হল ২০২৫-এ প্রয়াগরাজ কুম্ভের আগে গঙ্গা এক্সপ্রেসওয়ের কাজ শেষ করা।"

উত্তরপ্রদেশকে অন্যতম প্রগতিশীল রাজ্যে পরিণত করাই উদ্দেশ্য

উত্তরপ্রদেশকে অন্যতম প্রগতিশীল রাজ্যে পরিণত করাই উদ্দেশ্য

সাফল্যের সরণিতে উত্তরপ্রদেশকে অন্যতম প্রগতিশীল রাজ্যে পরিণত করা যোগীর পক্ষে সহজ ছিল না। যোগী আদিত্যনাথ প্রতিটি জেলা সদরকে চার লেনের মহাসড়কের সাথে সংযুক্ত সংকল্প নিয়েছিলেন। তিনি সংযুক্ত করেছেন। জেলা সদর দফতরকে রিং রোডের সাথে সংযুক্ত করার কাজ চলছে।" যোগী বলেছিলেন, রাজ্যে সড়ক নেটওয়ার্ক সংযোগের সাথে সাথে তার সাফল্য প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে গাঁথা থাকবে।

উত্তরপ্রদেশ দেশের একমাত্র রাজ্য হিসেবে ৫ শহরে মেট্রো

উত্তরপ্রদেশ দেশের একমাত্র রাজ্য হিসেবে ৫ শহরে মেট্রো

এছাড়া যোগী আদিত্যনাথের আমলেই উত্তরপ্রদেশ দেশের একমাত্র রাজ্য হিসেবে আবির্ভূত হয়েছে যেখানে ৫টি গুরুত্বপূর্ণ শহরে মেট্রো পরিষেবা চালু রয়েছে এবং ষষ্ঠটিও চালু হবে শীঘ্রই। রাজ্যে ৯টি সম্পূর্ণরূপে চালু বিমানবন্দর রয়েছে। বর্তমানে ১২টি বিমানবন্দরে কাজ চলছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান সংযোগ প্রদানের জন্য সম্মতি দিয়েছে।

উত্তরপ্রদেশ প্রথম রাজ্য যেখানে পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর থাকবে

উত্তরপ্রদেশ প্রথম রাজ্য যেখানে পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর থাকবে

আগামী দুই বছরের মধ্যে উত্তরপ্রদেশ হবে প্রথম রাজ্য যেখানে পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর থাকবে। বর্তমানে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে। আগামী বছরের মধ্যে অযোধ্যা এবং জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়ে যাবে। ফলে যোগী ব্র্যান্ডে চেপে উত্তরপ্রদেশ এগিয়ে চলেছে জেট গতিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+