অযোধ্যার মন্দির দর্শনে গিয়ে মহন্তের লালসার শিকার তরুণী! চাঞ্চল্য এলাকায়
মহিলা পূণ্যার্থীকে আটকে রেখে লাগাতার ধর্ষণের অভিযোগে যোগী রাজ্য মন্দিরশহর অযোধ্যার এক মন্দিরের প্রধান মহান্তকে গ্রেফতার করেছে পুলিশ।
মহিলা পূণ্যার্থীকে আটকে রেখে লাগাতার ধর্ষণের অভিযোগে যোগী রাজ্য মন্দিরশহর অযোধ্যার এক মন্দিরের প্রধান মহান্তকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ বছরের আশপাশে থাকা ওই মহিলা পূণ্যার্থী জানিয়েছেন, তিনি বারানসি থেকে অযোধ্যায় গিয়েছিলন ২৪ ডিসেম্বর।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সার্কেল অফিসার একে স্যাব জানিয়েছেন, মহান্তের কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান লাভ করার জন্য গিয়েছিলেন ওই মহিলা। অভিযুক্ত মহান্তের নাম কৃষ্ণ কান্তাচার্য। মহান্ত মন্দির প্রাঙ্গনেই ওই মহিলার থাকার বন্দোবস্ত করেছিলেন বলে জানা গিয়েছে। এর পরেই মহিলাকে বন্দি করে লাগাতার ধর্ষণের অভিযোগ।
যদিও অভিযুক্তের কাছ থেকে কোনও রকমে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন ওই মহিলা। পুলিশকে গিয়ে পুরো ঘটনা জানান তিনি। মঙ্গলবার পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগের তদন্ত চলছে। মহিলার ডাক্তারি পরীক্ষার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ানও রেকর্ড করা হচ্ছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications