আপনাকে অজানা মেইল কে পাঠাল জানতে চান? খুব সহজেই তা জানতে পারবেন এভাবে
আপনাকে অজানা মেইল কে পাঠাল জানতে চান? খুব সহজেই তা জানতে পারবেন এভাবে
অনেক সময় ইমেইলে ভুয়ো, অপরিচিত মেইল ও স্প্যাম আসে। এগুলি কোথা থেকে এসেছে বা কে পাঠিয়েছে তা অনেকসময়ই বোঝা যায় না। ইমেইল থেকে কি প্রেরকের অবস্থান বা কোথা থেকে পাঠানো হয়েছে সে সম্পর্কে জানা যায় কিনা এ নিয়ে ব্যবহারকারীদের মনে বহু প্রশ্ন থাকে। আজকে আপনাদের জানাবো এভাবে আপনি জানতে পারবেন আপনার ই–মেইল কোথা থেকে পাঠানো হয়েছে।

- ইমেইলের অ্যাড্রেস বা লোকেশন জানার উপায় খুবই সহজ।
- আইপি অ্যাড্রেস ট্র্যাক করে আপনি মেইল প্রেরকের বিষয়ে জানতে পারেন। তার জন্য প্রথমে আপনাকে আপনার মেইল খুলতে হবে এবং ডানদিকে থাকা তিনটে ডট থাকা জায়গায় ক্লিক করতে হবে।
- এখানে এসে আপনাকে 'শো অরিজিনাল’ বাছাই করতে হবে। এরপর নতুন একটি ট্যাব খুলে সেখানে আপনাকে এসপিএফ: পাস উইথ–এর কাছেই আপনি আইপি অ্যাড্রেস পেয়ে যাবেন।
- এই আইপি অ্যাড্রেসটিকে আপনি উলফ্রেমআলফা ওয়েবসাইটে গিয়ে খুঁজতে পারেন।
- এখানে ই–মেল কোথা থেকে পাঠানো হচ্ছে তার সব তথ্য পেয়ে যাবেন।
- তবে প্রেরকের ঠিকানা থেকে ডিটেইলসে গেলে প্রেরকের ইমেইল ডোমেইন ও অ্যাড্রস পাবেন তবে এগুলো সাধারনত স্প্যামার বা ব্ল্যাক লিস্টেড আইপি হয় ও কোন ব্যক্তিকে সরাসরি চিহ্নিত করা যায় না। ভুয়ো বা ফেইক ইমেইল এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো ফিশিং করে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।












Click it and Unblock the Notifications