Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Valentine's Day Travel: ভালোবাসার সপ্তাহে মনের মানুষের সঙ্গে চুটিয়ে রোমান্স করতে ঘুরে আসুন এই জায়গাগুলিতে

শুরু হয়ে গেছে ভালোবাসার সপ্তাহ। সারা বছর ধরে এই সময়টির জন্য অপেক্ষা করে থাকেন সকলে। ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ রোজ ডে দিয়ে শুরু হয়েছে এই সপ্তাহ, যা চলবে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে পর্যন্ত।

এবার আপনি আপনার সঙ্গীকে নিয়ে অবশ্যই এই জায়গাগুলি ঘুরতে যেতে পারেন এতে তিনি খুব খুশি হবেন। এই জায়গাগুলিতে থেকেই আপনি কিন্তু রোজ ডে, চকোলেট ডে, প্রপোজ ডে, হাগ ডে পালন করতেই পারেন। জানুন কোথায় কোথায় ঘুরতে যাবেন আপনি।

Valentine s Day Travel

ছবি সৌজন্য- pexels

রোজ ডে

ভালোবাসার প্রথম দিন ৭ ফেব্রুয়ারি গোলাপ দিয়ে রোজ ডে দিয়ে শুরু হয়েছে। তাই এদিন আপনি দিল্লির মুঘল গার্ডেনে ঘুরতে যেতেই পারেন। এখানে হাজারও গোলাপের গন্ধে আপনার মনে খুশি লেগে থাকবে। তাছাড়া অনেকেই হরিয়ানার পিঞ্জোর গার্ডেনের গোলাপ দিবস উদযাপন করেন।

প্রপোজ ডে

ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ প্রপোজ ডেতে এদিনে আপনি আপনার প্রিয়জনের কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে পারেন। যদি আপনার ভালোবাসা প্রকাশের জন্য কোনও জায়গা খোঁজেন, তাহলে আগ্রাতে যেতে পারেন। আগ্রার তাজমহলকে ভালোবাসার প্রতীক হিসেবে বর্ণনা করেন সকলে। তাজমহলের সামনে দাঁড়িয়ে আপনি কিন্তু আপনার সঙ্গীকে আরও প্রেমের প্রস্তাব দিতেই পারেন। উদয়পুরের পিচোলা লেকেও যেতে পারেন। এখানকার ফাঁকা পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করবে।

চকোলেট ডে

চকোলেট ডে যে সকলের কাছে খুব প্রিয়, তা আমরা সকলেই জানি। এই বিশেষ দিনটি পড়েছে ৯ই ফেব্রুয়ারি। আর এই দিন আপনি কিন্তু উটির চকোলেট পার্কে ঘুরতে যেতেই পারেন। এখানে চকোলেট কারখানায় আপনার সঙ্গীকে নিয়ে ঘুরে একটি বিশেষ চকোলেট তাকে উপহার দিতে পারেন। আবার মুম্বইয়ের চকোলেট ক্যাফেতে চকোলেট ডেজার্টের স্বাদও নিতে পারেন আপনারও।

টেডি ডে

১০ ফেব্রুয়ারি পালিত হয় টেডি ডে। তাই এই বিশেষ দিনে সিমলার কুফরিতে আপনি আপনার জীবন সঙ্গীকে সঙ্গে নিয়ে টেডি ডে উদযাপন করতে পারেন। তুষারের মাঝখানে সঙ্গীকে একটি টেডি বিয়ার উপহার দিয়ে আপনার ভালোবাসা প্রকাশ করতে পারেন। তাছাড়া মুম্বইয়ের এলিফ্যান্টা গুহার কাছে আপনি আপনার জীবন সঙ্গীকে সঙ্গে সময় কাটাতে পারেন। সমুদ্রের মাঝখানে সুন্দর ফাঁকা একটি জায়গায় এই সময় আপনি আপনার জীবনসঙ্গীকে একটি টেডি বিয়ার দিতে পারেন। তাহলে সারা জীবন তিনি কিন্তু এই বছরটিকে মনের মনিকোঠায় তুলে রাখবেন।

প্রমিস ডে

১১ ফেব্রুয়ারি প্রমিস ডে এটি একটি বিশেষ দিন। আর উত্তরাখণ্ডের ঋষিকেশে গঙ্গার তীরে শান্তিপূর্ণ পরিবেশে আজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি আপনিও কিন্তু আপনার জীবন সঙ্গীকে দিতে পারেন। তাছাড়াও তামিলনাড়ুর কোডাইকানালে ঘুরে বেড়াতে পারেন জীবনসঙ্গীর সঙ্গে।

হাগ ডে

১২ ফেব্রুয়ারি হল হাগ ডে। এই বিশেষ দিনে কাশ্মীরের গুলমার্গ গিয়ে বরফের মধ্যে দু’জন দুজনকে আলিঙ্গন করে মনের কথাও শেয়ার করতেই পারেন। তাছাড়া ও হিমাচল প্রদেশের মানালির হিলস্টেশনে পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে দু’জন দুজনকে ভালোবাসার কথা বলতে পারেন।

কিস ডে

কিস ডে কিন্তু অত্যন্ত বিশেষ একটি দিন সকল প্রেমিক-প্রেমিকার কাছে। তাই ১৩ ফেব্রুয়ারি সমুদ্রসৈকতে রোমান্টিকভাবে কিস ডে পালন করতে পারেন আপনিও। গোয়ার সমুদ্র সৈকতে রোমান্টিক মুহূর্ত উপভোগ করুন আপনারাও। তাছাড়াও মহারাষ্ট্র আলিবাগে শান্ত ও সুন্দর সৈকতে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারেন।

ভ্যালেন্টাইনস ডে

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে এই দিনটি পালন না করলে কি আর হয় বলুন! তাই এই বিশেষ দিনে আপনি কিন্তু জয়পুরে গিয়ে রাজকীয় ভ্যালেন্টাইনস ডে উদযাপন করতে পারেন। শুধু তাই নয়, আপনি লাক্ষাদ্বীপ, দার্জিলিংয়ের মতন রোমান্টিক জায়গাগুলিতে জীবনসঙ্গীকে নিয়ে ভ্রমন করতেই পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+