দুর্গাপুজোয় সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে অবশ্যই যাবেন এই স্পটগুলিতে

দেশ বিদেশে ভ্রমণ করতে কার না ভালো লাগে। তাছাড়া যারা ঘুরতে যেতে ভীষণ পছন্দ করেন তাদের তো জঙ্গল থেকে পাহাড়, সমুদ্র তে ঘুরতে গেলে আর কিছুই চাই না। তাছাড়া সিঙ্গাপুর যাওয়ার স্বপ্ন কিন্তু অনেকেরই থাকে।

কম খরচে আপনি যদি ঘুরতে যেতে চান তাহলে কিন্তু সিঙ্গাপুরে ঘুরতে যেতেই পারেন। যদি ফ্লাইটে যান মাত্র চার থেকে ছয় ঘন্টার মধ্যে সিঙ্গাপুর পৌঁছে যাবেন। যদি আপনি সিঙ্গাপুরে এই পুজোর ছুটিতে ঘুরতে যেতে চান তাহলে এই জায়গাগুলিতে ঘুরে আসবেন।

Singapore

  • মেরিনা জলপ্রপাত

সিঙ্গাপুরের মেরিনা জলপ্রপাত সম্পর্কে জানেন না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই জলপ্রপাত দেখতে এখানে ছুটে আসেন। সিঙ্গাপুরের নানান জাতীয় উৎসব এইখানেই কিন্তু আয়োজন করা হয়। এখানে এলে সূর্যাস্ত থেকে সূর্যোদয় অবশ্যই দেখবেন। তাছাড়া এখানে আর্টসায়েন্স মিউজিয়ামও কিন্তু দেখার মতন।

  • সেন্টোসা দ্বীপ

সিঙ্গাপুরে গেলে অবশ্যই সেন্টোসা দ্বীপে ঘুরে আসবেন। এখানে একটি সুন্দর বাগান রয়েছে। যা দেখতে অসাধারণ। এখানে গেলে অনেক রকম বাহারি অনেক ফুল গাছ দেখতে পাবেন। শুধু তাই নয়, রয়েছে অ্যাডভেঞ্চার করার মতন ওয়াটার পার্কও। সিঙ্গাপুরের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত কিন্তু এখানেই রয়েছে। তাই অবশ্যই এই দ্বীপে কিন্তু ঘুরে আসবেন।

  • চায়নাটাউন

সিঙ্গাপুরে যাবেন আর চায়নাটাউনে ঘুরতে যাবেন না, তাই আবার হয় নাকি। এটি সিঙ্গাপুরের প্রাণকেন্দ্র বলা চলে। এখানে গেলে আপনি সিঙ্গাপুরে বসে আপনি কিন্তু চীনা সংস্কৃতিকে দারুণভাবে উপভোগ করতে পারবেন। আর এখানে গেলে চায়না টাউন হেরিটেজ সেন্টার রয়েছে। চিড়িয়াখানা

সিঙ্গাপুরে ঘুরতে গেলে অবশ্যই সিঙ্গাপুরের চিড়িয়াখানায় একবার হলেও পা রাখবেন। কারণ এই চিড়িয়াখানা অন্যান্য জায়গার চিড়িয়াখানা থেকে একটু আলাদা। এখানকার প্রাণীদের কিন্তু কোনও ঘরে বন্ধ রাখা হয় না। তাদেরও কিন্তু প্রাকৃতিক পরিবেশ দেখার বিশেষ সুযোগ দেওয়া হয়। তাই এখানে গেলে এই জায়গা ঘুরে দেখে আসবেন আপনি।

  • ক্লার্কে কুওয়ে

সিঙ্গাপুরের অন্যতম নাইটস্পটের নামই হল ক্লার্কে কুওয়ে। এখানে সূর্যাস্তের পরই ব্যবসা-বাণিজ্য শুরু হয়। সিঙ্গাপুরের দ্বিতীয় গভর্নরের নামানুসারে এই জায়গাটির নামকরণ করা হয়েছে। এইখানে পর্যটকেরা কিন্তু প্রায় সময় ভিড় করেন। তাই আপনিও কিন্তু পুজোর ছুটিতে এই জায়গা গুলোতে ঘুরে আসতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+