Travel: হালকা শীতে ঘুরতে যেতে চাইছেন? কম বাজেটে আপনিও যেতে পারেন এই জায়গাগুলিতে

শুরু হয়ে গেছে শীতের মরসুম। আর এই সময় এখনও আপনি বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেননি? আর দেরি করবেন না এই হালকা শীতে কিন্তু ঘুরে আসতে পারেন এই জায়গাগুলি। যেখানে গেলে সেখানকার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আপনার কিন্তু মানসিক চাপও অনেকটা কমবে।

এই শীতে এখানকার শোভা আরও বেড়ে যেতে থাকে। যা দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন, জানুন সেই জায়গাগুলি মধ্যে কোন কোন জায়গা পড়ছে।

rishikesh

  • ঋষিকেশ

হালকা শীতে আপনি আপনার সঙ্গীর সঙ্গে ঘুরে আসতে পারেন ঋষিকেশ। এই শান্ত পরিবেশে গেলে আপনার আর বাড়ি ফিরে আসতে ইচ্ছা করবে না। তাছাড়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুক্ত করবে। এখানে রয়েছে ১৩৩ বছরের পুরনো বিখ্যাত কৈলাস আশ্রম ব্রহ্মবিদ্যা পীঠমের বাড়ি। এখানে গেলে অবশ্যই এই জায়গায় ঘুরে আসবেন। গঙ্গার তীরে বসে আপনি আপনার সঙ্গীর সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। এখানে গেলে রিভার র্যা ফটিং, ক্যাম্পিং, ট্রেকিং, প্যারাগ্লাইডিং এবং বাঞ্জি জাম্পিং করতে একদম ভুলবেন না।

  • সিমলা

বরফ দেখতে অনেকেই ভীষণ পছন্দ করেন। তবে বেশি ঠান্ডায় কিন্তু অনেকেই বরফে ঘুরতে যেতে চান না। তবে এই হালকা শীতের মরসুমে আপনি আপনার বন্ধু কিংবা পরিবারের সঙ্গে অবশ্যই কিন্তু সিমলা ঘুরে আসতে পারেন। এখানে গেলে অবশ্যই পাহাড়ের ঘোরার পাশাপাশি মল রোডে হাঁটুন। সেই সঙ্গে কফি খেতে ভুলবেন না। আর এখানে ঘুরতে গেলে জাখু মন্দির যাবেন। এটি মূলত হনুমান মন্দিরের জন্য বিখ্যাত।

  • জয়পুর

জয়পুরকে আমরা গোলাপি শহর বলেই জানি। হালকা শীতের মরসুমে জয়পুরের সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ হয়ে ওঠে। এখানে গেলে অবশ্যই সাইড সিন করবেন। জয়পুরের বিখ্যার অম্বর দুর্গ, হাওয়া মহল দেখতে ভুলবেন না। দুর্গের ভিতর অনেক মন্দির রয়েছে। যা দেখার জন্য অনেক পর্যটক এখানে আসেন। মন্দিরের সঙ্গে নিখুঁত করে সাজানো বাগানও রয়েছে। জয়পুর ঘুরতে গেলে দুর্গ দেখতেই আপনার একদিন লাগবে।

  • দার্জিলিং

দার্জিলিংয়ের সৌন্দর্য যে অসাধারণ তা বলার অপেক্ষা রাখে না। এখানে ঘুরতে গেলে একবার হলেও ঘুরে দেখবেন সূর্যোদয় থেকে চা বাগান। কাঞ্চনজঙ্ঘা সীমানা ভিউ পয়েন্ট, পশুপতির মার্কেট, মিরিক লেক ও মনাস্ট্রি দেখতে একদম ভুলবেন না। আপনি কিন্তু কম বাজেটেই এখানে ঘুরতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+